Saturday, April 4, 2026

প্রথম ভারতীয় ভাষায় লেখা উপন্যাসকে বুকার, সম্মানিত দিল্লির গীতাঞ্জলি শ্রী

Date:

Share post:

আন্তর্জাতিক বুকার প্রাইজ (International Booker Prize) পেলেন দিল্লির লেখিকা গীতাঞ্জলি শ্রী (Geetanjali Shree)। এই প্রথম তাঁর হাত ধরে কোনও ভারতীয় ভাষায় লেখা কোনও উপন্যাস এই বিশ্ব সম্মান উপহার পেল। প্রথমে  ‘রেত সমাধি’ নামের এই উপন্যাসটি লিখেছিলেন গীতাঞ্জলি শ্রী। এরপর এই উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন ডেইজি রকওয়েল যার নাম ‘টম্ব অফ স্যান্ড'(Tomb of Sand)। অনুবাদক ডেইজি রকওয়েলের (Daisy Rockwell)সঙ্গে যৌথভাবে এই পুরস্কার পেলেন ভারতীয় লেখিকা। উপন্যাসটির  জন্য গীতাঞ্জলির বিশ্ব জয় হল।

জানা গিয়েছে বুকার প্রাইজ কমিটির তরফে টুইট করে এই পুরস্কারের বিজেতাদের নাম জানান হয়।দুই লেখিকা ৫০ হাজার পাউন্ড অর্থ পুরস্কার পাবেন। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০ লক্ষ টাকা। গীতাঞ্জলি শ্রী এবং ডেইজি রকওয়েলকে শুভেচ্ছা জানানো হয়েছে। গীতাঞ্জলির হিন্দিতে লেখা উপন্যাস ‘রেত সমাধি’ উপন্যাসের উপজীব্য দেশভাগ এবং উত্তরভারতের পটভূমিকায় ৮০ বছরের এক বৃদ্ধার জীবনকাহিনী। যিনি পরিবারের আপত্তি উপেক্ষা করে পাকিস্তান যেতে বদ্ধপরিকর ছিলেন। দেশভাগের ক্ষত এবং অশীতিপর বৃদ্ধার নারী হিসেবে নিজের পরিপূর্ণতার উপলব্ধির গল্প বুনেছেন তিনি। বৃহস্পতিবার লন্ডনে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এই উপন্যাসের প্রকাশনা সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া (Penguin India)এর তরফে টুইট করে জানান হয়েছে, “ইতিহাস তৈরি হল ৷  আমরা উচ্ছ্বসিত” ৷ পুরস্কার নিতে গিয়ে গীতাঞ্জলী বলেন,’বুকার পাব বলেও মনে  হয়নি কখনও কল্পনাও করিনি । অসম্ভব পাওনা। অভিভূত আমি, আনন্দিত, সম্মানিত এবং বিনীত’। তাঁর লেখা উপন্যাসটি ২০১৮ সালে প্রথম প্রকাশিত হয়। ‘টম্ব অফ স্যান্ড’ তাঁর ইংল্যান্ডে প্রকাশিত প্রথম ইংরেজি বই। অসংখ্য বইয়ের রচয়িতা গীতাঞ্জলী শ্রীর বই বহু ভাষায় অনুদিত হয়েছে।

 



Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...