Friday, April 3, 2026

বাগদায় প্রেমের টানে টোটো চালকের সঙ্গে পালালেন একই পরিবারের দুই গৃহবধূ

Date:

Share post:

প্রেমের টানে দুই টোটো চালকের(Toto driver) সঙ্গে পালালেন একই পরিবারের দুই গৃহবধূ(Housewife)। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা(Bagda) থানার আন্দুলপোতা ও সিন্দ্রানী এলাকায়। প্রেমের টানে ৯ বছরের ছেলেকে নিয়ে আন্দুলপোতার পালবাড়ির মেজো বউ মিঠু পাল ও ছোট বউ পবিত্রা পাল চলে গেলেন টোটো চালকের সঙ্গে। জানা গিয়েছে, ওই দুই টোটো চালকের নাম বিশ্বজিৎ মণ্ডল ও শিবু মজুমদার।

স্থানীয় সূত্রের খবর, পালবাড়ির বড় ছেলে পরিবার নিয়ে বাইরে থাকেন৷ মেজ ছেলে ছোট ছেলে পুনেতে একটি নির্মাণ সংস্থায় কাজ করেন৷ মেজো বউ মিঠুর দুটি বড় ছেলে আছে এবং ছোট বউ অবিত্রার একটি ৯ বছরের ছেলে রয়েছে। দুই বউমা ও নাতিদের নিয়ে বাড়িতে থাকেন বৃদ্ধ শিবুপদ পাল। স্থানীয়দের দাবি, কয়েক বছর আগে পাল বাড়ির মেজো ও ছোট বউয়ের সঙ্গে পরিচয় হয় টোটো চালকদের গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। এরপর শনিবার বিকেলে ননদের বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন দুই বউ। ছোট বউ তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। আর ফিরে আসেননি।

আরও পড়ুন:বাটাম দিয়ে মেয়েকে পিটিয়ে খুন ধুপগুড়িতে, গ্রেফতার বাবা

পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায়। বাড়িতে খোঁজ করে দেখেন সোনার গয়না ও বেশ কিছু টাকাপয়সাও নিয়ে গিয়েছেন। ভিন রাজ্যে থাকা দুই ছেলের কাছে বাড়ির সেই খবর পৌঁছতে তাঁরা স্ত্রীদের সংসারে ফিরিয়ে আনার জন্য বাবার কাছে অনুরোধ জানান। এরপরই শ্বশুর শিবপদ পাল স্থানীয় পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন। অন্যদিকে, টোটোচালক বিশ্বজিৎ মন্ডল ও শিবু মজুমদারের এহেন কাণ্ডে ক্ষুব্ধ তাঁদের স্ত্রীরাও।




Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...