Saturday, April 4, 2026

ED-CBI-এর ভয়ে মেদিনীপুরের আবেগকে বিক্রি করেছ, অকৃতজ্ঞ: নাম না করে শুভেন্দুকে ধুয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

হলদিয়ার তৃণমূলের শ্রমিক সমাবেশ থেকে নাম না করে বিজেপি বিধায়ক বিধায়ক শুভেন্দু অধিকারীকে ধুয়ে দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার রানিচক ময়দানের সমাবেশ থেকে অভিষেক বলেন, ED-CBI-এর ভয়ে মেদিনীপুর আবেগকে দিল্লিতে বিক্রি করেছে একজন। কটাক্ষ করে তিনি বলেন, ১১ বছর ধরে একটা লোক দলের বারোটা বাজিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুরের (East Medinipur) সঙ্গে দলের একটা দেওয়াল তুলে দিয়েছিল। আজ থেকে সেই দেওয়াল ভেঙে গেল বলে মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়ে অভিষেক বলেন, পদলেহন করে বাঁচাতে চাইছেন একজন। সিবিআইয়ের ভয় পূর্ব মেদিনীপুরের আবেগকে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছেন। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “তুমি দুবার আমায় দিল্লি ডেকে পাঠিয়েছো। আমি তোমার দুজন সাংসদকে নিয়েছি। তৃণমূল দরজা খুলে দিলে তোমাদের দলটা উঠে যাবে”।

তৃণমূল সাংসদের স্পষ্ট বক্তব্য, আগেই তিনি বুঝতে পেরেছিলেন দলের একটা লোক বিজেপি করছে। তিনি পূর্ব মেদিনীপুরের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাঁরা আগেই ‘গাদ্দার’কে চিনে নিয়েছিলেন।

অভিষেকের অভিযোগ এখনও কয়েকজন ‘অনুগামী’ দলে থেকে দলের বারোটা বাজানোর চেষ্টা করছে। কার অনুগামী সেই নাম উহ্য রেখে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, সভায় যাওয়ার পথেও এরকম কয়েকজন অনুগামীকে তিনি চিহ্নিত করেছেন। এদিনের সমাবেশেও তাঁরা উপস্থিত আছেন। ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। অভিষেকের স্পষ্ট বার্তা, কোনও ‘দাদার অনুগামী’ হয়ে তৃণমূলের থাকা যাবে না। তৃণমূলে সবাই একজনেরই অনুগামী- তিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:শ্রমিকদের পক্ষ নিয়ে হলদিয়ার সমাবেশ থেকে ঠিকাদারদের বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

তোপ দেগে অভিষেক বলেন, মেদিনীপুরে একজনে গা জোয়ারি করেছে। আপনাদের সর্বনাশ করেছে আর নিজে কোটি কোটি টাকা করেছে। “টিভির পর্দায় পর্যন্ত টাকা নিতে দেখা গিয়েছে, লজ্জাও করে না।“ তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “তুমি অকৃতদার নও, তুমি অকৃতজ্ঞ। পূর্ব মেদিনীপুরের মানুষের আবেগ নিয়ে তুমি খেলেছো”। হলদিয়ার সম্মেলনে দাঁড়িয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক স্পষ্ট বার্তা দেন, এবার থেকে সরাসরি তাঁদের সঙ্গে যোগাযোগ থাকবে মেদিনীপুরের মানুষের। আজ থেকেই সেই আত্মিক যোগাযোগ তৈরি হল বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একসঙ্গে অভিষেক জানান, মেদিনীপুরে যাঁরা এখনও জমির পাট্টা পাননি, তাঁদের বিষয় নিয়ে তিনি নিজে কথা বলবেন।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...