Wednesday, June 24, 2026

বিজেপি কর্মীদের মারে রক্ত ঝরল পুলিশের, আক্রান্ত যাদবপুর থানার ওসি

Date:

Share post:

অফিস টাইমের ব্যস্ত সময়ে অবরোধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলে বিক্ষোভ বিজেপির(BJP)। আজ যাদবপুরে(Jadavpur) বিজেপির প্রতিবাদ মিছিল আর সেই বিক্ষোভ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি। এসএসসি দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারের (Government of West Bengal) বিরোধিতা করে  প্রতিবাদ মিছিল করে বিজেপি। যাদবপুর থানার সামনে মিছিল আসামাত্রই বিজেপির (BJP) কর্মী-সমর্থকেরা প্রতীকী প্রতিবাদ করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। পুলিশ মিছিল আটকাতে গেলে উল্টে পুলিশের উপর চড়াও হয় বিজেপির কর্মী-সমর্থকেরা। যাদবপুর থানার (Jadavpur police station)সামনে রক্তাক্ত পুলিশকর্মী, আক্রান্ত যাদবপুর থানার ওসি (OC)।

প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে যাদবপুরের ব্যস্ত রাস্তা আটকে অবরোধ কর্মসূচি বিজেপির। চূড়ান্ত হয়রানি শিকার সাধারণ মানুষ। পুলিশ কথা বলেই গোটা বিষয়টি মেটানোর চেষ্টা করলেও বিজেপির কর্মী-সমর্থকেরা তা মানতে চাননি। এরপরই পুলিশের ওপর চড়াও হন তাঁরা। এমনকি রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়েছে।বিজেপি পুলিশ সংঘর্ষে অগ্নিগর্ভ পরিস্থিতি যাদবপুরে। ঘটনার জেরে সম্পূর্ণ অবরুদ্ধ যাদবপুর – গোলপার্ক রুটের সমস্ত গাড়ি চলাচল। পাশাপাশি আনোয়ার শাহ রোড এমনকি বাইপাস কানেক্টর সম্পূর্ন বন্ধ। পুলিশ পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করলেও রীতিমতো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই সাধারণ মানুষকে সমস্যায় ফেলেছে বিজেপি।



Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...