Monday, March 30, 2026

Jos Buttler: আরসিবির বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বাটলার, টপকে গেলেন ওয়ার্নারকে

Date:

Share post:

চলতি আইপিএলে ( IPL) যেন থামানো যাচ্ছে না রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) ক্রিকেটার জস বাটলারকে (Jos Buttler)। চলতি আইপিএলে আবারও একটি সেঞ্চুরি। আবারও একটি ম্যাচ জয়ী ইনিংস। একের পর এক রেকর্ড নিজের নামের পাশে লিখছেন তিনি। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে খেলতে নেমে আবারও রেকর্ড গড়লেন বাটলার। আইপিএলের এক মরশুমের প্লে-অফে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন তিনি। এক্ষেত্রে টপকে গেলেন ডেভিড ওয়ার্নারকে (David Warner)।

শুক্রবার আরসিবির বিরুদ্ধে কোয়ালিফায়ার টু-র ম্যাচে ৬০ বলে অপরাজিত থেকে ১০৬ রান করেন বাটলার। এর আগে কোয়ালিফায়ার ওয়ানে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বাটলার করেছিলেন ৫৬ বলে ৮৯ রান। যার ফলে প্লে-অফে তাঁর মোট রান সংখ‍্যা দাঁড়ায় ১৯৫। তবে এখনও বাকি ফাইনাল। আর এখানেই ওয়ার্নারকে ছাপিয়ে নতুন রেকর্ড করে ফেললেন বাটলার। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার প্লে-অফে মোট করেছিলেন ১৯০ রান। এই তালিকায় তিনে রয়েছেন রজত পতিদার। তিনি ২০২২ আইপিএলের প্লে-অফে মোট ১৭০ রান করেছেন। তার মধ্যে এলিমেনটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৪ বলে ১১২ রানের দুরন্ত এক ইনিংস খেলেছিলেন তিনি। আর কোয়ালিফায়ার টু-তেও ৪২ বলে ৫৮ রান করেন আরসিবি-র এই তরুণ তুর্কি।

আরও পড়ুন:Rajasthan Royals: রাজস্থানের সাফল্যের পিছনে ঠিক রহস্যটা কী? জানালেন সাঙ্গাকারা

Related articles

পুরুলিয়ায় অভিষেক: বার্তা দেবেন বাঘমুণ্ডি থেকে

পাহাড় থেকে সমুদ্র, শহর থেকে জঙ্গলমহল - দলীয় কর্মীদের জন্য বার্তা ও সাধারণ মানুষকে আগামীর পথ নির্দেশে তৎপর...

তিন জনসভা মমতার: বার্তা দেবেন দুই মেদিনীপুরকে

জঙ্গলমহলের পর এবার মেদিনীপুর। যেভাবে রাজ্য সরকারের উন্নয়নের রেশ ধরে জঙ্গলমহলে আলো জ্বলেছে তেমনই উন্নয়নের ছোঁয়া পূর্ব এবং...

হৃদয় জুড়ে ইস্টবেঙ্গল-কৃশানু, রাহুলের টান ছিল ক্রিকেটেও

সহজভাবেই জীবনের গল্প বলতেন রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৪২ বছরেই জীবনের সলিল সমাধি। সাহিত্য, সিনেমা, রাজনীতি, সমাজদর্শনে অদ্ভুত...

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...