Friday, April 3, 2026

ঝালদায় কংগ্রেসের প্রার্থী হলেন তপন কান্দুর ভাইপো মিঠুন

Date:

Share post:

মাস দুয়েক আগে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছিলেন কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu)। কাকার মৃত্যুর তদন্তে বারবারই এগিয়ে এসেছিলেন ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu)। এবার মিঠুনকেই পুরুলিয়া ঝালদা পুরসভার ২ নং ওয়ার্ডে উপনির্বাচনে প্রার্থী করল কংগ্রেস।

২৬ জুন পুরুলিয়ার ঝালদা পুরসভার (Jhalda Municipality) ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন। এই ওয়ার্ডে কংগ্রেসের হয়ে লড়াই করবেন তপন কান্দুর (Tapan Kandu) পরিবারের সদস্য (Mithun Kandu)। জেলা কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বসম্মতিক্রমেই ২ নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসাবে তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দুর নাম প্রস্তাব করা হয়। তিনি কংগ্রেসের প্রতীকে লড়বেন।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত অসমে দুর্গতদের পাশে আইএএস কীর্তি, কাদামাখা পায়ে এলাকা পরিদর্শন

গত ১৩ মার্চ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়। ওই ঘটনায়, এখনও পর্যন্ত ৫ জন গ্রেফতার হয়েছে। তাদের মধ্যে তপন কান্দুর দাদা নরেন কান্দু ও ভাইপো দীপক কান্দু রয়েছে।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...