Saturday, April 4, 2026

দেশ সেবায় কোনও ফাঁক রাখিনি আমরা: গুজরাটে জনসভায় বার্তা মোদির

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে গুজরাটে(Gujrat)। আর সেই সূত্রেই নিজ রাজ্যে জোরকদমে প্রচারে নেমে পড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। গুজরাট সফরে এক র‍্যালিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানালেন দেশের সেবায় কোনও ফাঁক রাখেনি তাঁর সরকার।

শনিবার গুজরাটের রাজকোটে (Rajkot) একটি জনসভায় অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, “দেশের সেবায় ৮ বছর পূর্ণ করেছে আমাদের সরকার। আর এই সময়কালে মাতৃভূমির সেবায় কোনওরকম ফাঁক রাখা হয়নি। মহাত্মা গান্ধীর স্বপ্নের ভারত গড়ে উঠেছে।” পাশাপাশি প্রধানমন্ত্রী আরও বলেন, “আজ দেশে গরিবের সরকার চলছে। আমরা এমন কিছু করিনি যাতে লজ্জায় মাথা ঝুঁকে যায়।” এছাড়াও উন্নয়নের খতিয়ান তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, “৬ কোটি পরিবারকে দেওয়া হয়েছে নলবাহিত জল পরিষেবা। তিন কোটি মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছেন। বিনা পয়সায় গোটা দেশবাসীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা সর্বদা রাজ্যগুলির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে চলেছি সমস্ত রকম সাহায্য দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে।”

আরও পড়ুন:ঝালদায় কংগ্রেসের প্রার্থী হলেন তপন কান্দুর ভাইপো মিঠুন

শুধু তাই নয় উন্নয়নের প্রচার তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, “যখন জনগণের প্রচেষ্টা সরকারের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়, তখন আমাদের সেবা করার শক্তি বৃদ্ধি পায়। সরকার সর্বদা দরিদ্র মানুষদের জন্য কাজ করে চলেছে। আমাদের সরকারের আনা জন ধন যোজনা গরিব মানুষরা উপকৃত হয়েছেন। দেশের দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেছি আমরা। কৃষক এবং শ্রমিকদের জন ধন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা দিয়েছি।”



Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...