Friday, April 3, 2026

Indian Army:  চাকরির সুযোগ! জওয়ান থেকে অফিসার সব পদে নিয়োগ 

Date:

Share post:

করোনার কারণে থমকে ছিল কাজ। কিন্তু থেমে থাকেননি দেশের শত্রুরা। তাই এবার তাঁদের বিরুদ্ধে লড়াই করার সময় এসে গেছে। একঝাঁক নতুন সদস্যদের নিয়ে দেশের প্রতিরক্ষা (Defence) মজবুত করতে নয়া পদক্ষেপ ভারতীয় সেনার( Indian Army)। চুক্তির ভিত্তিতে চাকরির সুযোগ। আর্মি (Army), নেভি (Navy) এবং এয়ারফোর্স (Airforce) তিন বিভাগেই লোক নেওয়া হবে।

ভারতীয় সেনায় যোগ দিতে চান যাঁরা, এবার তাঁদের স্বপ্ন পূরণের পালা। জওয়ান থেকে অফিসার সব পদে নিয়োগ করবে ভারতীয় সেনা (Indian army)। প্রাথমিকভাবে চার বছরের চুক্তিতে চাকরি। চুক্তির মেয়াদ শেষ হলে পাকাপাকিভাবে সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হবেন তাঁরা। করোনার (Corona)কারণে প্রায় বছর দুই কোনও নিয়োগ হয়নি সেনাবাহিনীতে। যার ফলে শূন্য পদের সংখ্যা প্রায় ১ লক্ষ ২৫ হাজার ছাড়িয়ে গেছে। কিন্তু একসাথে এই শূন্যতা পূরণ করতে গেলে আর্থিক বোঝা চেপে যাবে সেনাবাহিনীর উপরে। তাই চুক্তি ভিত্তিক নিয়োগ হবে বলে জানা যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

ঠিক হয়েছে চার বছরের চুক্তির চাকরি শেষে ২৫ শতাংশকে রেখে দিয়ে বাকি ৭৫ শতাংশকে বসিয়ে দেওয়া হবে। সেনার মতে এই ৭৫ শতাংশের সরকারের অন্যান্য কাজে বা বেসরকারি অফিসে চাকরি পেতে অসুবিধা হবে না। কারণ, চার বছর সেনায় (Indian Army) কাজ করার সুবাদে তারা অনেকটা এগিয়ে থাকবেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, চুক্তি বহাল থাকাকালীন যুদ্ধে কিংবা দেশের মধ্যেই উগ্রবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে যেতে হতে পারে। স্থায়ী পদে চাকরি করা সেনারা যত ধরনের কাজ করে থাকেন তার সবই করতে হবে চুক্তিবদ্ধ জওয়ান ও অফিসারদের। চুক্তির চাকরিতেও স্থায়ী পদে যুক্ত সেনাকর্মীর সমান বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে। এখানে প্রশ্ন একটাই, যে ২৫ শতাংশের স্থায়ী চাকরি পেলেন তাঁদের কোনোও সমস্যা নেই, কিন্তু বাকি ৭৫ শতাংশের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত হবে?



Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...