Tuesday, June 23, 2026

জয়পুরে কুয়োয় মিলল শিশু-সহ তিনবধূর পচাগলা দেহ! আত্মহত্যা না খুন ?

Date:

Share post:

পিঙ্ক সিটি জয়পুরে (Pink City Jaipur)শিহরণ জাগানো ঘটনা প্রকাশ্যে এলো। একটি কুয়োর (Well)মধ্যে পাওয়া গেল একই পরিবারের পাঁচ সদস্যের পচাগলা দেহ যার মধ্যে রয়েছে দুজন শিশুও। শিশু দুটির একজনের বয়স ২০ দিন এবং অন্যজনের ৪ বছর। তিন যুবতীর বয়স যথাক্রমে ২০ থেকে ২৭ এর মধ্যে। অনুমান এঁদের মধ্যে দুজন মৃত দুই শিশুর মা।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরের ডুডু থানা(DuDu Thana)এলাকায়।এটি হত্যার ঘটনা না সন্তান নিয়ে আত্মহত্যা করেছেন ওই তিনজন সেই বিষয় এখন কোনও কিছু স্পষ্ট নয়। মৃতদের নাম কালু দেবী মিনা(Kalu Devi Mina), মমতা দেবী মিনা(Mamata Devi Mina) এবং কমলেশ মিনা(Kamlesh Mina)।

জানা গেছে, তিনজন বিবাহিত রমণী শুধু একই পরিবারের বউ নয় এবং আপন সহদরাও। সবচেয়ে দুর্ভাগ্যজনক তথ্য হল  মিনা এবং কামলেশ অন্তঃসত্তা ছিলেন। নাবালিকা বয়সে বিয়ে হয়েছিল তাঁদের। নিজের পায় দাঁড়াতে পড়াশুনো চালিয়ে যাচ্ছিলেন তিনজনেই। শনিবার পাঁচজনের দেহ উদ্ধার করে ডুডু থানার পুলিশ। ততক্ষণে দেহগুলিতে পচন ধরে, ফুলে গিয়েছিল। বুধবারএই পাঁচজনের নামে নিখোঁজের ডায়েরি করে তাঁদের পরিবারের লোকজন।

কিন্তু খোঁজ পেতে পুলিশের কালঘাম ছুটে যায়। এলাকার মানুষজন মন্ত্রী, মিডিয়া বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তারপর জোরদার তল্লাশি চালায় পুলিশ এবং শেষে শনিবার কুয়োর মধ্যে দেহগুলির খোঁজ মেলে। দেহ দেখে মনে করা হচ্ছে বাড়ি থেকে বেরনোর পরেই তাঁরা কুয়োয় ঝাঁপ দেয় বা ফেলে দেওয়া হয়। ফলে ভালমত পচন ধরেছে।

পুলিশ সূত্রের খবর, বাজার যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তাঁরা । সঙ্গে ছিল দুটি বাচ্চাও। এরপর বিকেল গড়িয়ে রাত হয়ে যায় যখন তাঁরা বাড়ি ফেরেনা তখন পরিবারের লোক থানায় যায়। এরপর খোঁজ শুরু হয়। দেহগুলির ময়নাতদন্তে পাঠান হয়েছে। আত্মহত্যা নাকি পণের জন্য শ্বশুরবাড়ির লোকেরা তিন বোনকে খুন করেছে সেই বিষয় খতিয়ে দেখছে তদন্তকারি পুলিশ।

আরও পড়ুন- Uttarakhand: অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করতে কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী ধামী

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...