Monday, March 30, 2026

Manjusha Neogi Death: অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর মৃত্যু নিয়ে আক্ষেপ স্বামীর

Date:

Share post:

এমনটা হবে ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তিনি,তাই সেভাবে কোনও ব্যবস্থা নিতে পারেননি। অভিনেত্রী স্ত্রী মঞ্জুষা নিয়োগীর (Manjusha Neogi ) মৃত্যুতে এভাবেই ভেঙে পড়েছেন তার স্বামী (Husband)। ভাবতেই পারছেন না মাত্র ছয় মাসের মধ্যেই তাঁর সঙ্গিনীকে হারাতে হল চিরকালের মতো।

শহরের বুকে একের পর এক টেলি অভিনেত্রীর(Television actress) মৃত্যুতে উঠছে প্রশ্ন। তাহলে কি মানসিক অবসাদ আর উচ্চাকাঙ্ক্ষা শেষ করে দিচ্ছে গ্ল্যামার জগতের অভিনেতাদের ? প্রথমে পল্লবী, তারপর বিদিশা,এবং সর্বশেষ মঞ্জুষা – এনাদের সকলের মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে উঠে আসছে মানসিক অবসাদের তত্ত্ব। মঞ্জুষা (Manjusha Neogi ) বিবাহিত ছিলেন । এই মাসেই তাঁর বিয়ের ৬ মাস পূর্ণ হয়েছে। এর মধ্যে এমন কী হল যে বাঁচার ইচ্ছে টুকু হারিয়ে ফেললেন অভিনেত্রী? মঞ্জুষার স্বামী পেশায় চিত্রগ্রাহক রামনাথ (Ramnath Banerjee) এভাবে স্ত্রী-এর আচমকা মৃত্যুতে ভেঙে পড়েছেন। মাত্র সাত দিন আগে যাঁর সঙ্গে সারা জীবন কাটাবেন ভেবে বিয়ের ছয় মাস পূর্ণ হওয়ার আনন্দ উদ্‌যাপন করেছিলেন, তিনি আজ আর পাশে নেই। এখনও যেন বিশ্বাস করতে পারছেন না প্রয়াত অভিনেত্রী মঞ্জুষার স্বামী রামনাথ বন্দ্যোপাধ্যায় (Ramnath Banerjee)। তিনি বলছেন মঞ্জুষা খুবই প্রতিভাবান ছিলেন। কিন্তু সম্প্রতি মনের মতো কাজ পাচ্ছিলেন না বলে অবসাদে ভুগছিলেন।মঞ্জুষার মৃত্যুর পর তাঁর স্বামীর আক্ষেপ, এই বিষয়টা আগে বুঝতে পারলে হয়তো চিকিৎসকের পরামর্শ নেওয়া যেত, কিন্তু সেই সময়টাই পাওয়া গেল না। ইতিমধ্যেই মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ।



Related articles

দক্ষিণবঙ্গের ৯ সাংগঠনিক জেলায় নির্বাচনী কমিটি ঘোষণা তৃণমূলের 

বিধানসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার নির্বাচনী কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। রবিবার দলের তরফে একসঙ্গে দক্ষিণবঙ্গের ৯টি...

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...