Saturday, April 4, 2026

স্বামী বিদেশে, তিন সন্তানকে নিয়ে চরম সিদ্ধান্ত নিলেন মা!

Date:

Share post:

কর্মসূত্রে স্বামী রয়েছেন আরবে(Arab)।প্রায় সাত মাস বাড়িতে কোনও টাকা পাঠাননি হোসেন শেখ(Hussain sheikh)। অভাবের তাড়নায় নাবালক সন্তানদের বিষ খাইয়ে নিজেও বিষ খেলেন মা।

ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) কীর্ণাহারের (Kirnahar) কালীনগরে। জানা গেছে,সেরিনা বিবির(Serina Bibi)স্বামী হোসেন শেখ প্রায় পাঁচ বছর কর্মসূত্রে আরবে রয়েছেন। তাঁদের দুটি মেয়ে এবং একটি ছেলে। স্বামীর পাঠানো অর্থেই এই ৪ সদস্যের পরিবারের ভরণপোষণ হত। কিন্তু বিগত সাতমাস ধরে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছিলেন তিনি। এই নিয়ে ফোনে স্বামী-স্ত্রীর প্রায়শই ঝগড়া হত। শুক্রবার সন্ধেবেলা আবার ঝগড়া হয় স্বামী- স্ত্রীর। তারপরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটে।

সেরিনা বিবি প্রথমে ছেলেমেয়েদের কীটনাশক (Pesticides) খাওয়ান এবং তারপর নিজেও বিষপান করেন। অর্থাভাবে সংসার চালানো একপ্রকার অসম্ভব হয়ে পড়ছিল সেরিনার পক্ষে। সেই যন্ত্রণা সহ্য করতে না পেরে রাগে দুঃখে চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন মা।

ইতিমধ্যেই মৃত্যু হয়েছে সেরিনা বিবির দুই মেয়ের। এমনই ঘটনায় জোর চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ সূত্রে খবর,মৃতের নাম হাসি খাতু(Hasi khatun)। তার বয়স মাত্র ১৩ বছর। বাড়ির সবচেয়ে ছোট সদস্য ১০ বছরের খুশি খাতুনও(Khusi Khatun)মারা গিয়েছে।মা সেরিনা বিবি এবং ছেলে ইরফান শেখ (Irfan Sheikh),আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু
হয় দুই মেয়ের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ‘ভিজিটর’ পদ থেকেও সরানো হতে পারে রাজ্যপালকে, পদে শিক্ষামন্ত্রী?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...