Saturday, June 6, 2026

চলতি অর্থবর্ষে রাজ্যে দু’লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর নির্দেশ নবান্নর

Date:

Share post:

চলতি অর্থবর্ষেই রাজ্যে ব্যাপক সংখ্যায় স্বনির্ভর গোষ্ঠী তৈরির নির্দেশিকা দিল নবান্ন। গত বছরই মুখ্যসচিব ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ অনুযায়ী আগামী ৫ বছরে ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরির টার্গেট রাজ্যের।

আরও পড়ুন:ব্লু টি এবার বাংলার বাজারেও, কেজি প্রতি কত দাম পড়বে জানেন?

রাজ্যজুড়ে স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প রাজ্য পরিচালিত করে। শুধু তাই নয়, বর্তমানে রাজ্য সরকার পরিকল্পনা নিয়েছে, স্কুলের ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়া হবে। আর সেইসব ড্রেস স্বনির্ভর গোষ্ঠীগুলিই তৈরি করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিকবার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে স্কুল ড্রেস তৈরি নিয়ে  আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। সেই সব দিক মাথায় রেখেই স্বনির্ভর গোষ্ঠীর তৈরির জন্য বিশেষভাবে তৎপর নবান্ন।

একনজরে দেখে নিন কোথায় কত স্বনির্ভর গোষ্ঠী তৈরি হবে?

নবান্ন সূত্র বলছে সবচেয়ে বেশি স্বনির্ভর গোষ্ঠী হবে উত্তর চব্বিশ পরগনায়। সেখানে ২৮৬৫০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতে ২২৬৫০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই দুটি জেলা ছাড়াও বাকি জেলাগুলিতেও বিপুল সংখ্যক গোষ্ঠী নির্মাণের টার্গেট রয়েছে। সূত্রে খবর, আলিপুরদুয়ার জেলায় ৪০২০ টি, বাঁকুড়া জেলায় ৬৭০০ টি, বীরভূম জেলায় ৫৩৫০ টি, কোচবিহার জেলায় ৭৫০ টি, দার্জিলিং জেলায় ১৩৮০ টি, দক্ষিণ দিনাজপুর জেলায় ৫৩৫০ টি, উত্তর দিনাজপুর জেলায় ৫০৫০ টি, হুগলি জেলায় ১১১০০ টি, হাওড়া জেলায় ৭৮৫০ টি, জলপাইগুড়ি জেলায় ২১৫০ টি, ঝাড়গ্রাম জেলায় ৪৫০০ টি, কালিম্পং জেলায় ২৫০ টি, মালদহ জেলায় ১২৬০০ টি, মুর্শিদাবাদ জেলায় ১৪৪৫০ টি, নদিয়া জেলায় ২১৫০০ টি, পশ্চিম বর্ধমান জেলায় ২৭৫০ টি, পশ্চিম মেদিনীপুর জেলায় ৯৮৫০ টি, পূর্ব বর্ধমান জেলায় ১৯২৫০ টি, পূর্ব মেদিনীপুর জেলায় ২৭৫০ টি এবং পুরুলিয়া জেলায় ৪৩৫০ টি স্বনির্ভর গোষ্ঠী তৈরির টার্গেট দিয়েছে নবান্ন ।
এছাড়াও ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য ‘অগ্রসর’ স্বনির্ভর গোষ্ঠী তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই ক্যাটাগরিতে ৬ হাজার স্বনির্ভর গোষ্ঠী বিভিন্ন জেলা মিলিয়ে তৈরি করার টার্গেট দেওয়া হয়েছে জেলাগুলিকে।খুব শীঘ্রই এনিয়ে উচ্চপর্যায়ের আধিকারিকরা বৈঠকে বসতে চলেছেন বলে খবর।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...