Sunday, June 14, 2026

ঘুম না এলে গাঁজা খেতাম: স্বীকারোক্তি শাহরুখ-পুত্র আরিয়ানের

Date:

Share post:

গাঁজা (Cannabies) খেতেন ঘুমের সমস্যায় শাহরুখ-পুত্র।এই কথা নিজেই স্বীকার করেন তিনি তদন্তকারীদের কাছে। সম্প্রতি বেকসুর খালাস হয়েছেন শাহরুখ খান (ShahRukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)।মাদক যোগের অভিযোগে অভিযুক্ত আরিয়ানের তদন্তের ভার প্রথমে ছিল এনসিবির(Narcotics Control Bureau) উপর। কিন্তু এনসিবির তদন্তে নিয়ে প্রশ্ন ওঠার পর সেই দায়িত্ব চলে যায় কেন্দ্র দ্বারা নিযুক্ত বিশেষ তদন্তকারী দল সিট – এর হাতে। এরপরেই এনসিবির তদন্তে ফাঁক রয়েছে, এমনটা দাবি করেছে সিট।

আরিয়ান বলেছেন ইন্টারনেট থেকে তিনি জেনেছিলেন গাঁজা খেলে ঘুম আসে। তাই ঘুম না এলে নাকি গাঁজা খেতেন শাহরুখ-পুত্র, এনসিবির কাছে সে কথা কবুল করেন নিজেই। এই নিয়ে অভিনেত্রী অনন্য পাণ্ডের সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনও প্রকাশ্যে এসেছিল। যেখানে তিনি বলেছিলেন ঘুম না এলে গাঁজা খেয়েছেন। এ দিকে, এনসিবি-তদন্তের সময়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, “ওটা তো মজা করছিলাম আমরা। আরিয়ান যদি বলে থাকে, মিথ্যে বলেছে। এ রকম কিছু ও আমায় বলেনি।”

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...