Friday, April 3, 2026

আধার কার্ড নিয়ে নয়া নির্দেশিকা জারি করেও প্রত্যাহার কেন্দ্রের

Date:

Share post:

আধার কার্ডের(Aadhar card) জেরক্স নয়, কেবলমাত্র ‘মাস্কড’ আধার ব্যবহারের পরামর্শ দিয়ে গত ২৭ মে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। এরপরই আধার কার্ডের তথ্য চুরির আশঙ্কায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রবিবার আরও একটি বিবৃতি জারি করে সেই নির্দেশিকা প্রত্যাহার করে নিল সরকার। কেন্দ্রের(Central) তরফে জানানো হয়েছে, পূর্বের নির্দেশিকার ভুল ব্যাখ্যা করা হতে পারে যার জেরেই তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

গত ২৭ মে কেন্দ্রের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বলা হয়, কেউ যেন আধারের জেরক্স কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করেন। এটির অপব্যবহার হতে পারে। পরিবর্তে মাস্কড আধার ব্যবহার করা যাবে, যেটিতে স্রেফ আধার নম্বরের শেষ চারটি সংখ্যা দেখা যায়। প্রসঙ্গত, এর আগে মোদি সরকারের তরফেই বহু জায়গায় আধার কার্ডের জেরক্স কপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তারই উল্টো সুর শোনা যায় ২৭ তারিখের নির্দেশিকায়। বলা হয়, হোটেল কিংবা সিনেমা হলের মতো সংস্থা যাদের লাইসেন্স নেই, তারা আধার কার্ড জমা রাখতে পারবে না। প্রত্যেক নাগরিককে বলা হয়েছে, তাঁরা যেন নিশ্চিত করে নেন যে সংস্থার সঙ্গে আধার শেয়ার করছেন, তারা UIDAI থেকে লাইসেন্স প্রাপ্ত কিনা।

আরও পড়ুন:পড়াশুনো শুরু ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের, কথা রাখলেন ‘দিদি’

এর পাশাপাশি বলা হয়, কোনও সাইবার ক্যাফে থেকে আধার কার্ড ডাউনলোড না করার জন্য। আর যদি নিতান্তই তা করা হয়ে থাকে, সে ক্ষেত্রে সাইবার ক্যাফে ছাড়ার আগে কম্পিউটার থেকে সেভ করা কপি অবশ্যই যেন ডিলিট করা হয়। তবে কেন্দ্রের এই নির্দেশিকায় তথ্য চুরির আতঙ্ক ছড়াতেই তা প্রত্যাহার করে নিল সরকার।




Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...