Friday, June 19, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে হাই কোর্টে মামলা, আজই শুনানি

Date:

Share post:

‘বিচারব্যবস্থায় দু’একজন তল্পিবাহকের কাজ করছেন’, হলদিয়ার সভা থেকে বিচারব্যবস্থা নিয়ে এমনটাই মন্তব্য করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন দুই আইনজীবী। আদালতের কাছে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আর্জি জানানো হয়। মামলা দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।এদিন  দুপুর ২ টোয় মামলার শুনানি হবে। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে।




আরও পড়ুন:সীতার পাতাল প্রবেশ নিয়ে মন্তব্যের জেরে মামলা, ত্রিপুরার কোর্টে পৌঁছলেন কুণাল


হলদিয়ার একটি শ্রমিকসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমার বলতে লজ্জা লাগে বিচারব্যবস্থায় এক দু’জন এমন আছেন, যাঁরা সম্পূর্ণ যোগসাজশে তল্পিবাহক হিসাবে কাজ করছেন। তারা ১ শতাংশ হবে। কিছু হলেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে। খুনের মামলায় স্থগিতাদেশ দিচ্ছে।আদালত নিরাপত্তা দিতে পারে। অধিকার আছে। তা বলে স্থগিতাদেশ?” এরপরই এই মন্তব্য নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর।




ঘটনায় তৃণমূলের তরফে জানানো হয়েছে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনই আদালত অবমাননাকর কোনও মন্তব্য করেননি। বিচার করলেই হয় না, বিচার যাতে হয়েছে, এটাও যাতে বোঝা যায়, তাই নিয়েই কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’। ঘটনায় সাংসদ শান্তনু সেন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বিচার ব্যবস্থাকে অবমাননা করতেন, তবে তিনি কখনই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাকে সাড়া দিতেন না।

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...