Friday, June 19, 2026

Dooars-Death : ডুয়ার্সের চা বাগানে হড়পা বানে মৃত্যু  ম্যানেজারের স্ত্রী-কন্যার

Date:

Share post:

ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের গাঠিয়া চা বাগানে বেড়াতে গিয়ে হড়পা বানে মৃত্যু হল ম্যানেজারের স্ত্রী ও কন্যার। মায়ের নাম ক্যামেলিয়া বিশ্বাস(৩৮) ও কন্যা রজনীয়া বিশ্বাস (১৩)। তাঁরা গাঠিয়া চা বাগানের ফ্যাক্টরি ম্যানেজার রূপক বিশ্বাসের স্ত্রী ও কন্যা বলে জানা গিয়েছে। তাঁরা কলকাতার বাসিন্দা। ঘটনাচক্রে ওই চা বাগানের ম্যানেজারের পরিবারের সদস্যরা কলকাতা থেকে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে। নদীতে স্নান করতে নেমে আকস্মিক হড়পা বান চলে আসে। মুহূর্তেই আটজন পর্যটক জলের তোড়ে ভেসে যান। ৬ জনকে উদ্ধার করা গেলেও মা ও মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক । সকলেই স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন । এদের মধ্যে দুজনের আঘাত বেশ গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে । এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর দেহ দুটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানা পুলিশ।

স্থানীয় বাসিন্দার দাবি, পর্যটকরা যখন নদীতে স্নান করছিলেন তখন নদী শান্ত ও স্বাভাবিকই ছিল। কিন্তু হঠাৎ বৃষ্টিতে নদীর জলস্তর বেড়ে যায়। তাতেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে ভেসে যান পর্যটকের দল। আর তাতেই ভেসে গিয়ে মৃত্যু হয়েছে মা ও মেয়ের।

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...