Thursday, June 25, 2026

মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরই সিল বলরামপুরের সেই দোকান, আটক ২

Date:

Share post:

মঞ্চে তুলে অভিযোগকারীকে দিয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার মুখ থেকেই শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। অভিযোগ ছিল বলরামপুর বিএলআরও অফিসের(BLRO Office) উলটোদিকে থাকা দুই দোকানের মালিক জমির মিউটেশন নিয়ে দালালি করেন। এরপরই ওই দুই দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেইমতো পদক্ষেপ নিল পুলিশ। দুটি দোকান সিল করার পাশাপাশি আটক করা হল দুই দোকানের মালিক নিশীথরঞ্জন মাহাত ও রামজীবন মাহান্তীকে।

পুরুলিয়া জেলায় ভূমি দপ্তরের সমস্যা বহুদিনের। হুড়া, বলরামপুর ব্লকে জমির মিউটেশন নিয়ে নানা অভিযোগ জমা হচ্ছিল। বার বার অভিযোগ ওঠা সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। এরপর সোমবার পুরুলিয়ার প্রশাসনিক বৈঠকে সেই সমস্ত অভিযোগ লিপিবদ্ধ করে আনেন মুখ্যমন্ত্রী। বৈঠক থেকেই জানান, বিএলআরও অফিসের সামনে দুটি দোকানে বেআইনি কাজ হয় টাকার বিনিময়ে। পাশাপাশি এই ঘটনায় ভুক্তভোগী স্থানীয় মানুষদেরও প্রশাসনিক বৈঠকে হাজির করিয়ে তাদের মুখ থেকেই সবটা বলান মুখ্যমন্ত্রী। এরপরই বলরামপুর ও হুড়ার বিডিওদের দাঁড় করিয়ে জমির বেআইনি কাজকর্ম নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন।

আরও পড়ুন:আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম: পুরুলিয়ার জেলাশাসককে তোপ মমতার

মুখ্যমন্ত্রী জানান, ওই দুই দোকানের মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং গোটা ঘটনার তদন্ত করে রিপোর্ট দিতে হবে। তিনি বলেন, “আমি বলছি মানে, এখনই কাজ হয়ে যাবে। তবেই তাকে কাজ বলে।” সঙ্গে সঙ্গেই এবার পদক্ষেপ নিল বলরামপুর থানা। দুটি দোকান সিল করার পাশাপাশি দোকান মালিকদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এ বিষয়ে পুরুলিয়ার এসপি এস সেলভামুরুগন বলেন, “মুখ্যমন্ত্রীর নির্দেশমতো আমরা কাজ করেছি। ওই দুই দোকানদারকে থানায় নিয়ে আসা হয়েছে। শুরু হয়েছে জেরা। দোকান দুটি সিল করে দিয়েছি।”




Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...