Saturday, April 4, 2026

চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চালু ফ্রি কোচিং ক্যাম্প

Date:

Share post:

শুধু আইনশৃঙ্খলাই নয়, বিভিন্ন জনসেবামূলক কাজ নিয়েও মানুষের পাশে দাঁড়াতে পুলিশকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের জন্য অভিনব উদ্যোগ নিল চন্দননগর পুলিশ কমিশনারেট (Chandannagar Police Commissionerate)। চালু হল ফ্রি কোচিং ক্যাম্প।

চন্দননগর (Chandannagar) পুলিশ (Police) কমিশনারের অন্তর্গত বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের নিয়ে সপ্তাহে তিনদিন করে কোচিং ক্যাম্প করবেন পুলিশ আধিকারিকরা। নিজেদের কাজের পরে অতিরিক্ত সময় দিয়ে পড়াবেন তাঁরা। এই কোচিং ক্যাম্পে শিক্ষক (Teacher) হিসেবে নিয়োজিত থাকবেন বিভিন্ন থানার অফিসারেরা, তাঁরা যিনি যে বিষয়ে পারদর্শী, তিনি সেই বিষয়ে পড়াবেন। ফলে পুলিশের সঙ্গে স্থানীয়দের সম্পর্ক আরও দৃঢ় হবে। কানাইপুরের বারোজীবীতে একটি স্থানীয় ক্লাবে উত্তরপাড়া থানার উদ্যোগে এই কোচিং ক্যাম্পের উদ্বোধন করা হয়। ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অর্ণব ঘোষ, পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল, উত্তরপাড়ার পুর প্রশাসক দিলীপ যাদব-সহ বিশিষ্টরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...