Monday, March 16, 2026

Hardik Pandya: আইপিএলে অভিষেকেই ট্রফি জয় গুজরাতের, চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন গুজরাত অধিনায়ক?

Date:

Share post:

২০২২ আইপিএলের (IPL) অভিষেকেই চ‍্যাম্পিয়ন গুজরাত টাইটান্স (Gujrat Titans)। রবিবার তারা ৭ উইকেটে হারায় রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals)। শুধু চ‍্যাম্পিয়নই নয়, গুজরাত ছিল লিগ পর্বে পয়েন্ট টেবিলেরও শীর্ষে। এবং প্লে অফে প্রথম দল হিসেবে নিজেদের জায়গা করে নেয়। আর দলের এই সাফল্যে উচ্ছসিত গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। জয়ের পর পান্ডিয়া, দলের সকল সদস্যদের প্রশংসা করেছেন। প্রশংসা করেন গুজরাতের সাপোর্ট স্টাফদেরও।

এদিন জয়ের পর হার্দিক বলেন, “সাপোর্ট স্টাফরা ক্রিকেটারদের জন্য যে ধরনের সমর্থন দেখিয়েছেন তা সত‍্যিই বিস্ময়কর। এটি বিশ্বের প্রতিটি দলের জন্য সঠিক উদাহরণ যে আপনি যদি একটি দল হিসাবে খেলতে পারেন তবে আপনি বিস্ময়কর কিছু কাজ করে দেখাতে পারেন।”

এদিকে চলতি আইপিএলে ওপরের দিকে ব‍্যাট করেছেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্স বা ভারতীয় দলের হয়ে ফিনিশার হিসাবে খেললেও, গুজরাটের জন্য যে তাঁকে ওপরের দিকে ব্যাট করেছেন। এইনিয়ে হার্দিক বলেন, “আমি সবসময়ই নিজেকে ব্যাটার হিসাবেই মনে করি। ব্যাটিংটাই আমি বেশি ভাল করতে পারি। এটাই আমার বেশি পছন্দের। নিলাম শেষ হওয়ার পরেই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আমায় এ মরশুমে ওপেরর দিকে ব্যাট করতে হবে।’

তবে ওপরের দিকে ব্যাট করে রান করলেও, হার্দিকের এ মরশুমে স্ট্রাইক রেট ১৩১.২৭। তাঁর আইপিএল কেরিয়ারের ১৪৭.৫৯-র স্ট্রাইক রেট থেকে বেশ খানিকটা কম। এই বিষয় নিয়ে অনেকে ভ্রু কুঁচকলেও, হার্দিক তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছেন না। এই নিয়ে হার্দিক বলেন,”১৬০-১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিংয়ের থেকে আমার কাছে সর্বদা ট্রফি জয় বেশি গুরুত্বপূর্ণ। দলের প্রয়োজনীয়তাটা আমার কাছে সবসময়ই আগে থাকবে। বাইরের লোকে কী বলছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার খারাপ মরশুমে যদি দল জেতে, তাহলে আমি সেটার জন্যও প্রস্তুত।”

আরও পড়ুন:Jos Buttler: কমলা টুপির পাশাপাশি আর কী কী পুরস্কার পেলেন বাটলার? চলুন একনজরে দেখেনি

 

spot_img

Related articles

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...