Saturday, April 4, 2026

প্রকাশিত হল হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল

Date:

Share post:

প্রকাশিত হল হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল। পরীক্ষা শেষের প্রায় ৪০ দিন পরে মাদ্রাসা এডুকেশনের ফল প্রকাশিত হল। এ বছরে হাই মাদাসায় পরীক্ষা দিয়েছিলেন ৫৬৬০০ জন। ছাত্র ছিল ১৮৩৭৬ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ৩৮২২৪জন। চলতি বছরে হাই মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৮৭.০২ শতাংশ পরীক্ষার্থী। উত্তীর্ণ হওয়া পড়ুয়াদের মধ্যে ১৫১৭৯ জন ছাত্র এবং ছাত্রীর সংখ্যা ৩২৬১৯ । হাই মাদ্রাসা পরীক্ষায় এবছর শীর্ষস্থান অধিকার করেছে মালদহের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন।

গত ৭ই মার্চ হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল শ্রেণির পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয় ২১ মার্চ। পরীক্ষা শেষের ৪০ দিনের মাথায় ৩০ এপ্রিল ফল প্রকাশ হল। সোমবার পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফ থেকে ফল প্রকাশ করেন মাদ্রাসা এডুকেশনের সভাপতি আবু কামরউদ্দিন। এছাড়াও এই ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি মান্নাফ আলি, ডেপুটি সেক্রেটারি সাবানা শামিম।

এদিন বেলা ১২টার পর থেকেই www.wbbme.org ও www.wbresults.nic.in, ও www.exametc.com ওয়েবসাইটে ফল দেখতে পাওয়া যচ্ছে। এছাড়াও ৫৬০৭০ নম্বরে WBBME < স্পেস> <রোল নম্বর> দিয়ে এসএমএস করলে ফল দেখতে পাওয়া যাবে।

আরও পড়ুন- ত্রিপুরার কোর্টে তিনটি মামলায় জামিন কুণালের, অমরপুরে সমর্থকদের উন্মাদনা-বাইক মিছিল

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...