Friday, April 3, 2026

সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে নিখোঁজ দুই বাঙালি যুবক

Date:

Share post:

হৈ হৈ করে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে গভীর জঙ্গলে নিখোঁজ হয়ে যান উত্তর ২৪ পরগনার অশোকনগরের ২ বাসিন্দা। ১৮ জনের একটি টিমের সঙ্গে ট্রেক করতে যান তাঁরা। কিন্তু ট্রেক করার সময় বাকিদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান তাঁরা। নিখোঁজ দুই যুবকের নাম দীপেশ সাহা এবং বাবাই দে।



আরও পড়ুন:ফের আজ জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় প্রশাসনিক সভা


গত ২৪ মে সান্দাকফুতে বেড়াতে গিয়েছিলেন অশোকনগরের দীপেশ এবং বাবাই । তাঁরা দু’জনই অশোকনগরের বাসিন্দা। রবিবার সকালেই দীপেশ তাঁর স্ত্রীকে ফোন করে কথাও বলেছেন বলে জানা গেছে। ফোনে তিনি এও জানান, তাঁরা সান্দাকফুর পাহাড়ি জঙ্গলে হারিয়ে গিয়েছেন। সঙ্গে থাকা খাবার ও জলও ফুরিয়ে এসেছে।





খবর পেতেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেন দীপেশের স্ত্রী। দুই যুবককে উদ্ধারের জন্য জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছেন বিধায়ক। তাঁর তরফে সবরকমভাবে চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বস্ত করা হয়েছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...