Friday, April 3, 2026

Jos Buttler: কমলা টুপির পাশাপাশি আর কী কী পুরস্কার পেলেন বাটলার? চলুন একনজরে দেখেনি

Date:

Share post:

২০২২ আইপিএলে ( 2022 IPL) কমলা টুপির মালিক হয়েছেন রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) ব‍্যাটার জস বাটলার (Jos Buttler)। এবারের আইপিএলে ১৭ ম্যাচে ৮৬৩ রান করেছেন তিনি। করেছেন চারটি শতরান। এক আইপিএলে শতরানের নিরিখে আরসিবির প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ( Virat Kohli) নজির ছুঁয়েছেন বাটলার। সর্বোচ্চ রান ১১৬। প্রতিযোগিতায় তাঁর গড় ৫৮৯২। স্ট্রাইক রেট ১৫১৩৭। চারটি শতরানের সঙ্গে সমসংখ্যক অর্ধশতরানও রয়েছে রাজস্থানের এই ক্রিকেটারের। প্রতিযোগিতায় মোট ৭৮টি চার ও ৪৫টি ছক্কা মেরেছেন তিনি। তবে চলতি আইপিএলে কমলা টুপির মালিক হলেও, ভাঙতে পারেননি বিরাট কোহলির রেকর্ড। আইপিএলের এক মরশুমে সর্বাধিক রানের তালিকায় এখনও পর্যন্ত শীর্ষে রয়েছেন কোহলি। ২০১৬ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৯৭৩ রান করে কমলা টুপির মালিক হন তিনি।

২০২২ আইপিএলে সর্বোচ্চ রানের নিরিখে বাটলারের পরে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। ১৫ ম্যাচে ৬১৬ রান করেছেন রাহুল। গড় ৫১.৩৩। স্ট্রাইক রেট ১৩৫.৩৮।

আইপিএলে কমলা টুপির পাশাপাশি আরও অনেক পুরস্কার জিতে নেন বাটলার। পুরস্কার বাবদ মোট ৬০ লক্ষ টাকা পেয়েছেন বাটলার। একনজরে পুরস্কারের তালিকা।

প্রতিযোগিতার সেরা: এবারের আইপিএলের সেরা ক্রিকেটার নির্বাচিত হন বাটলার। তাই পুরস্কার বাবদ পান ১০ লক্ষ টাকা।

সব থেকে বেশি ছয়: এবারের আইপিএলে সব থেকে বেশি ৪৫টি ছক্কা মেরেছেন বাটলার। তাই পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি।

সব থেকে বেশি চার: ২০২২ আইপিএলে ছক্কার পাশাপাশি সব থেকে বেশি ৭৮টি চারও মেরেছেন বাটলার। পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি।

মরশুমের সেরা পাওয়ার প্লেয়ার: পাওয়ার প্লে-কে সব থেকে ভাল ব্যবহার করেছেন বাটলার। পাওয়ার প্লে-তে সব থেকে বেশি রান করার জন্য পয়েন্টের নিরিখে সেরা পাওয়ার প্লেয়ার হয়েছেন। পেয়েছেন ১০ লক্ষ টাকা।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: এবারের আইপিএলের সব থেকে কার্যকরী ক্রিকেটার হিসাবে উঠে এসেছেন বাটলার। সেই কারণে পুরস্কার বাবদ ১০ লক্ষ টাকা পেয়েছেন তিনি।

আরও পড়ুন:Yuzvendra Chahal: আইপিএলে বেগুনি টুপির মালিক হয়ে খুশি চ‍্যাহাল

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...