Tuesday, June 23, 2026

Yuzvendra Chahal: আইপিএলে বেগুনি টুপির মালিক হয়ে খুশি চ‍্যাহাল

Date:

Share post:

২০২২ আইপিএলের ( IPL) বেগুনি টুপির মালিক হলেন রাজস্থান রয়‍্যালসের (Rajasthan Royals) যুজবেন্দ্র চ‍্যাহাল (Yuzvendra Chahal)। আইপিএলে সব থেকে বেশি উইকেট নিয়ে বেগুনির টুপির মালিক হলেন তিনি। চলতি আইপিএলে বেগুনি টুপির মালিক কে হবে তা নিয়ে চলতে থাকে লড়াই। একদিকে রাজস্থানের চ‍্যাহাল। অন‍্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়ানিন্দু হাসরঙ্গ। ফাইনালের আগ পর্যন্ত এই লড়াইয়ে এগিয়ে ছিলেন আরসিবির হাসরঙ্গ। কিন্তু ফাইনালে তাঁকে টপকে যান চ‍্যাহাল। শেষ পযর্ন্ত আইপিএলের বেগুনি টুপি দখল করে নেন চ‍্যাহাল। এবারের আইপিএলে ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন চ‍্যাহাল। মোট রান দিয়েছেন ৫২৭। ওভার প্রতি রান দিয়েছেন ৭.৭৫। যদিও এক আইপিএলে সব থেকে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আরসিবির হর্ষল প‍্যাটেলের দখলে। গত বছর ৩২টি উইকেট নিয়ে বেগুনি টুপির মালিক হন তিনি।

এবারের আইপিএলে বেগুনি টুপি নিজের দখলে করতে পেরে খুশি চ‍্যাহাল। তিনি বলেন,” প্রতিজ্ঞা করে ছিলাম আইপিএলে নিজের সেরা পারফরম্যান্স দেব। আর সেটা করে পেরে ভালো লাগছে।”

২০২২ আইপিএলের নিলামের আগে আরসিবি চ‍্যাহালকে ছেড়ে দেয়। এমনকি নিলামেও তাকে দলে নেওয়ার আগ্রহ দেখায়নি। যা নিয়ে হতাশ হয়েছিলেন চ‍্যাহাল।

আরও পড়ুন:Gujrat Titans: গুজরাতের জয়ের পিছনে রয়েছে বাংলার দুই ক্রিকেটার, আইপিএল চ‍্যাম্পিয়ন হয়ে কী বললেন ঋদ্ধি-শামি?

 

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...