Thursday, June 25, 2026

কে ফোনে হুমকি দিত রোজ রাতে ! আত্মঘাতী  সরস্বতীকে নিয়ে রহস্য ঘনীভূত

Date:

Share post:

কেন অকালে আত্মহননের(Suicide) পথ বেছে নিচ্ছেন কমবয়সী উঠতি মডেল(Model)বা অভিনেত্রীরা(Actress) নেপথ্যের কারণ কী? পেশাগত চাপ, নেশা, সম্পর্কের টানাপড়েন সবটাই তো জীবনের অঙ্গ। তাহলে এতো ধৈর্য্যচুতি কেন।কসবায় (Kasba)উঠতি মডেল সরস্বতী দাসের (Saraswati Das)মৃত্যু আবার এই প্রশ্নের সম্মুখীন করলো আমাদের। রবিবার সরস্বতীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

১৯ বছর বয়সি সরস্বতী সম্প্রতি মডেলিং শুরু করেছিলেন। তাঁর একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘যেটা খুব সহজেই পাওয়া যায়, সেটা হল ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হল সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় না সেটা হল ভালবাসা…।’এই পোস্ট দেখেই বোঝা যাচ্ছে সরস্বতী মানসিক কষ্টে ছিলেন।

পরিবার সূত্রে খবর, মামাবাড়িতে মায়ের সঙ্গে থাকতেন সরস্বতী। মেকআপের কাজ জানতেন সেই কাজ তো করতেনই পাশাপাশি নানা ভিডিও শ্যুটের কাজও করেছেন। এ ছাড়াও প্রাইভেট টিউশনও করতেন। আঁকা শেখাতেন।স্বপ্ন ছিল মডেল হওয়ার।যে কারণেই নানা ফটোশ্যুট করতেন তিনি। রিল বানানোর শখ ছিল। পুলিশ জানিয়েছে, এক যুবকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। কে সে? তাঁর খোঁজ করছেন তাঁরা।

সরস্বতীর ঘর থেকে  পাওয়া একটি চিরকুটে মাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘মা, আমি তোমায় খুব ভালবাসি।’ মৃত সরস্বতীর মামা গোবিন্দ মন্ডলের দাবি তিনি খেয়াল  করেছিলেন সরস্বতী প্রতিরাতে দরজা বন্ধ করে কারো সঙ্গে কথা বলতো।কয়েকদিন তাঁকে কাঁদতেও দেখেছিলেন তিনি।মামার সন্দেহ ফোন করে কেউ ভাগ্নীকে হমকি দিত প্রতি রাতে। সরস্বতীর এক প্রতিবেশী তাঁকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে দেখেছিলেন।ঘটনার ঠিক আগেরদিন রাতে বাড়ি ঢুকে সরস্বতী বলেন বাবা,মা দিদি সবাইকে মিস করছি। তারপর খাওয়া- দাওয়া সেরে ঘরে চলে যান। সরস্বতীর মোবাইল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:আমার দলের হলে টেনে চারটে থাপ্পড় মারতাম: পুরুলিয়ার জেলাশাসককে তোপ মমতার

 

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...