Thursday, April 9, 2026

কোচিং ছাড়াই ইউপিএসসিতে ঊত্তীর্ণ হয়ে তাক লাগিয়ে দিলেন তেহট্টের দিয়া

Date:

Share post:

কোনও গতানুগতিক ট্রেনিং বা কোচিং নয়।ছকে বাঁধা পড়াশুনোও কোনওদিন করেননি। শুধু ছিল অদম্য জেদ আর অধ্যাবসায়। তাতেই কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনে বাজিমাত করলেন নদীয়ার তেহট্টের বেতাইয়ের মেয়ে দিয়া গোলদার। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের মেধাতালিকায় ৬১২ র‍্যাঙ্ক করেন দিয়া।


আরও পড়ুন:পুরুলিয়ার উন্নয়নে একাধিক ঘোষণা, কর্মিসভা থেকে আর কী বললেন মমতা


খড়্গপুর আইআইটির ছাত্রী দিয়া করোনা আবহের মধ্যেই ঠিক করে নিয়েছিলেন ইউপিএসসি-এর জন্য প্রস্তুতি নেবেন। সেইমতো নিজের মতো করেই শুরু করেন পড়াশুনোও। দিয়ার বাবা অজিত গোলদার জানান, মেয়ের সিদ্ধান্তকে সবসময়ই স্বাগত জানিয়েছেন তিনি। সেইমতো মেয়েকে সবসময় উৎসাহ ও সহযোগিতাও করেছেন। তবে বিনা কোচিং-এ মেয়ের এমন রেজাল্টে উচ্ছ্বসিত দিয়ার মা শান্তা গোলদার। তিনি জানান,”কোচিং ছাড়াই মেয়ের এমন সাফল্য আমি অভিভূত”।


কী করে এমন অসাধ্যসাধন করলেন দিয়া? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ” নিজের মতো করে নোটস তৈরি করেছি। কখনও প্রাক্তন টপারদের সঙ্গে কথা বলে বা কখনও ইন্টারনেটকে কাজে লাগিয়ে কোচিং ছাড়াই প্রস্তুতি নিয়ে ফেলি। চলতি বছরের জানুয়ারি মাসে পরীক্ষাতে বসার পর এপ্রিল মাসে ভাইবাতে ডাক পাই।সোমবার রেজাল্ট আউট হলে জানতে পারি সাতশোর মধ্যে আমার র‍্যাঙ্ক ৬১২।”


পরিবারের মেয়ের এমন সাফল্যে খুশি সকলেই। গর্বিত দিয়ার দিয়ার কাকু-কাকিমাও। ইতিমধ্যেই ভাইঝির সাফল্যে শুরু হয়েছে মিষ্টি বিলি।

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...