Saturday, April 4, 2026

স্বাস্থ্যসাথীর সমালোচনা ও আয়ুষ্মান ভারত চালুর দাবি শুভেন্দুর, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

Date:

Share post:

চেনা ছকে রাজ্য সরকারের বিপুল জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্পের সমালোচনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। ‘স্বাস্থ্যসাথী(Swasthy Sathi Card) কার্ড ব্যর্থ হয়েছে’, অভিযোগ তুলে রাজ্যে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প(Ayushman Bharat) চালু করার দাবি তুললেন তিনি। যদিও বিরোধী দলনেতার এহেন দাবির পাল্টা তোপ দেগে দুই প্রকল্পের পার্থক্য বুঝিয়ে দিয়ে শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh)।

এদিন রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ড প্রসঙ্গে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্যসরকারের চালু করা স্বাস্থ্যসাথী কার্ড সম্পূর্ণরুপে ব্যর্থ হয়েছে। এই কার্ড রাজ্যের বাইরে চলে না। সারা ভারতের বহু মানুষ যখন আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন, সেখানে পশ্চিমবঙ্গ হল একমাত্র রাজ্য যেখানে আয়ুষ্মান ভারতের সুযোগ পাচ্ছে না মানুষ। তিনি রাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভোটের সময় রাজনীতি। ভোট বাদ দিয়ে সবসময় মানুষের জন্য কাজ, এই বিষয়টিকে মাথায় রেখে রাজ্যে আয়ুষ্মান ভারত চালু করা হোক। যাতে প্রধানমন্ত্রী হিসেবে মোদির ৯ বছর পূর্তির সময়ে রাজ্যের কতজন আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন তা জানতে পারা যায়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তনের অভিযোগেও সরব হন শুভেন্দু।

আরও পড়ুন:SSC: এসএসসি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে 

তবে রাজ্য সরকারের বিপুল জনপ্রিয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শুভেন্দুর এহেন মিথ্যাচারের পাল্টা দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এদিন বলেন, আয়ুষ্মান ভারত ও স্বাস্থ্যসাথী দুটি আলাদা আধারের উপর নির্ভর করে। শুভেন্দু অধিকারী রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন। আয়ুষ্মান সকলে পাবেন না, কিন্তু স্বাস্থ্যসাথী সবাই পাবেন। আয়ুষ্মান ভারতে অর্ধেকের বেশি এর এক্তিয়ারে পড়বে না। যার বাড়িতে টিভি আছে, মোবাইল আছে তারা আয়ুষ্মান ভারতের আওতার বাইরে। তবে তারা কিন্তু স্বাস্থ্যসাথী পাবেন। আসলে সব জেনেও বিভ্রান্তিকর প্রচার করছেন শুভেন্দু। পাশাপাশি নাম বদলের অভিযোগ প্রসঙ্গে এদিন শুভেন্দুকে কার্যত ধুয়ে দিয়ে এদিন কুণাল ঘোষ বলেন, “আগে বলুন আমেদাবাদের স্টেডিয়ামের নাম বদল করে কেন নরেন্দ্র মোদি স্টেডিয়াম করা হল? প্রকল্পগুলি চালানোর জন্য কেন্দ্র পুরো টাকা দেয় না। কোথাও অর্ধেক তো কোথাও অর্ধেকের বেশি রাজ্যকে দিতে হয়। কোনও কোনও ক্ষেত্রে গ্রামের মানুষদের নাম বুঝতে অসুবিধা হয় সেটাও একটা কারণ।” পাশাপাশি তিনি বলেন, আর নাম বদলের কথাই যদি বলা হয় সেক্ষেত্রে, অহরহ নাম বদল করে চলেছে কেন্দ্র। প্রাক্তন প্রধানমন্ত্রীদের চালু করা প্রকল্পের নাম বদল করে নিজেদের নামে চালানো হচ্ছে। কোনও ঐতিহাসিক জায়গা, মানুষ যে নামে সেই জায়গাকে চিনতো তার নাম বদলে দেওয়া হচ্ছে। একটা গোটা স্টেডিয়ামের নাম বদল করে নরেন্দ্র মোদি স্টেডিয়াম করে দেওয়া হল।




Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...