Saturday, April 4, 2026

Auto issue: ব্যস্ত দিনে বন্ধ অটো, বিপাকে টালিগঞ্জ-গড়িয়া রুটের নিত্যযাত্রীরা

Date:

Share post:

কাজের দিনের মাঝেই আবার দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা। বন্ধ টালিগঞ্জ গড়িয়া রুটের (Tollygung-Garia Route))অটো সার্ভিস( Auto service)। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন অটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনিয়ন(Auto union)।

অটো চালকরা বলছেন দীর্ঘদিন ধরেই নানাভাবে পুলিশি হেনস্থার শিকার হচ্ছেন তাঁরা। তাদের অভিযোগ কারণে-অকারণে কেস দেওয়া হচ্ছে তাঁদের। দিনের পর দিন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। এদিন রানিকুঠি (Ranikuthi)মোড়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অটো চালকরা। তারা বলছেন বিনা কারণে মামলা রুজু করা হচ্ছে এবং জরিমানা দিতে হচ্ছে অনেক বেশি। এরই প্রতিবাদে আজ মঙ্গলবার অটো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

উল্লেখ্য টালিগঞ্জ থেকে গড়িয়া থেকে যেতে গেলে এই রুটের অটো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষায় না দাঁড়িয়ে থেকে অনেকেই অটো ধরে স্থানীয় অশোকনগর বা বাঁশদ্রোণী অথবা নাকতলা রুটের দিকে যাওয়ার জন্য অটোকেই বেছে নেন। সেই অটো পরিষেবা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...