Thursday, June 25, 2026

কাজ ফেলে রাখলে কানমলা-দাওয়াই: বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কাজ ফেলে রাখা যাবে না- বারবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই বার্তা দেওয়ার পরেও, জেলায় গিয়ে কাজে দীর্ঘসূত্রিতার অভিযোগ শুনতে হচ্ছে তাঁকে। আর তাতেই প্রচন্ড ক্ষুব্ধ মমতা বন্দ্যাপাধ্যায় (Mamata Banerjee)। পুরুলিয়ায় প্রশাসনিক সভা থেকে বলেছিলেন, ”আমার দলের লোক হলে টেনে চারটে থাপ্পড় মারতাম”। আর মঙ্গলবার, বাঁকুড়ায় (Bankura) কাজ ফেলে রাখার অভিযোগ পেয়েই মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “৮ বছর ধরে জলপ্রকল্পের কাজ পড়ে রয়েছে কেন?” ক্ষুব্ধ মমতা বলেন, “সংশ্লিষ্ট বিভাগের কান মুলে দেওয়া উচিত।”

বিভিন্ন প্রকল্পের কাজ বাকি থাকার অভিযোগ আগেই পান মুখ্যমন্ত্রী। এদিন প্রশাসনিক বৈঠকে একের পর এক খতিয়ান তুলে ধরেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মচারীদের একাংশের বিরুদ্ধেই কাজে গাফিলতির অভিযোগ তোলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ৪-৫ বছর ধরে অনেক কাজ পড়ে রয়েছে। দ্রুত সেই কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি কর্মচারীদের একাংশ কাজ করবে না। মানুষকে সুবিধা থেকে বঞ্চিত করবে। আর বদনাম হবে রাজ্য সরকারের। লোকে বলবে তৃণমূল কোনও কাজ করছে না।“

“টেন্ডারে স্বজনপোষণ চলছে”-বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সরকারি কাজের টেন্ডার কেন পড়ে রয়েছে? এনিয়ে ৭ দিনের মধ্যে বাঁকুড়ার সভাধিপতির কাছে রিপোর্ট দিতে বলেন কর্মাধ্যক্ষকে। যে সমস্ত দীর্ঘদিন ধরে কাজ ফেলে রেখেছে, কাজ শুরু করার পরে বেসি টাকা দাবি করছে তাদের ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানিয়েছেন, কোনও কাজ ফেলে রাখা যাবে না।

সব মিলিয়ে সরকারি প্রকল্পের কাজ নিয়ে রীতিমতো ধমক শোনেন সরকারি আধিকারিক থেকে কর্মাধ্যক্ষরা। সর্ব স্তরে কাজ সঙ্গে সঙ্গে শেষ করা নির্দেশ দেন তিনি। ২১ কোটি টাকার প্রজেক্ট, আট বছর ধরে পড়ে আছে। মুকুটমণিপুরে কালচালার ভবন হয়নি। একের পর এক প্রকল্পের তালিকা ধরে বলতে থাকেন মুখ্যমন্ত্রী। সব কটিই ৫ বছরের বেশি সময় ধরে পড়ে আছে। ৩৪টি প্রকল্পের তালিকা জেলাশাসকের কাছে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির হাতে কাজ দেবেন না। আপনারা দফতর থেকে কাজ করুন, ওরা টেন্ডার করতে দেরি করে। ওরা নিজেদের লোকদের ছাড়া টেন্ডার দেয় না। ওদের হাতে কাজ দেবেন না। ওদের ইঞ্জিনিয়ার কম, ওদের লোক সংখ্যা কম, ওদের হাতে কাজ দেবেন না।“



Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...