Thursday, June 25, 2026

Chelsea: অক্টোবরে কলকাতায় চেলসি, সপ্তমীতে যুবভারতীতে চেলসির মুখোমুখি সাউদাম্পটন

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতে ( India) খেলতে আসছে ইংল্যান্ডের (England) বিখ্যাত ক্লাব চেলসি (Chelsea)। কলকাতায় ম্যাচ খেলবে তারা। তাও আবার দু’টি। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছে তারা। ভারতে মোট চারটি প্রস্তুতি ম্যাচ খেলবে চেলসির। কলকাতা ছাড়াও ভুবনেশ্বর ও জামসেদপুরে একটি করে ম্যাচ খেলবে থিয়েগো সিলভারা। এই সফরে চেলসির বিরুদ্ধে খেলবে সাউদাম্পটন (Southampton F.C), ব্রেন্টফোর্ড (Brentford F.C), নিউক্যাসেল ইউনাইটেড (Newcastle United F.C) এবং নরউইচ সিটি (Norwich City F.C)।

চলতি বছর অক্টোবর মাসের বাংলির বড় উৎসব দূর্গা পূজা। ২ অক্টোবর রবিবার মহা সপ্তমী। আর সেই সপ্তমীর দিনেই যুবভারতীতে মাঠে নামবে চেলসি। কলকাতায় ২অক্টোবর চেলসির মুখোমুখি ইংল্যাণ্ডের আরও এক ক্লাব সাউদাম্পটন এফসি।-সন্ধ্যা সাতটায় মুখোমুখি হবে এই দুই দল। কলকাতায় চেলসির দ্বিতীয় ম্যাচ ১৬ অক্টোবর। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। দুটি ম‍্যাচই হবে যুবভারতী ক্রীড়াঙ্গনে।

এরপরে ভুবেনশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচ খেলবে চেলসি। ২৩ অক্টোবর হবে সেই ম্যাচ। নরউইচের বিরুদ্ধে খেলতে নামবে তারা। বিকেল পাঁচটা থেকে শুরু হবে সেই ম্যাচ। আর ৩০ অক্টোবর জামসেদপুরে নিউক্যাশেল ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে চেলসি।

এখনও অবধি পাচবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে চেলসি। সদ্য সমাপ্ত মরশুমে তিন নম্বরে শেষ করেছে তারা। ভারতের বিভিন্ন প্রান্তে চেলসির অগনিত সমর্থক রয়েছেন। বিশেষতঃ কলকাতাতেও তার সমর্থকদের সংখ‍্যা কম নয়। তাই পূজার সময়ে চেলসির কলকাতায় আসা শহর বাসীর কাছে উপরি পাওনা।

আরও পড়ুন:IPL: শহরে আইপিএলের ফাইনাল ম‍্যাচকে ঘিরে বেটিং-এর অভিযোগ, ২১ জনকে গ্রেফতার সিআইডির: সূত্র

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...