Thursday, June 25, 2026

IPL: শহরে আইপিএলের ফাইনাল ম‍্যাচকে ঘিরে বেটিং-এর অভিযোগ, ২১ জনকে গ্রেফতার সিআইডির: সূত্র

Date:

Share post:

ফের শহরে আইপিএলকে ( IPL) কেন্দ্র করে বেটিং-এর অভিযোগ। সিআইডি সূত্রের খবর, রবিবার আইপিএলের ফাইনাল ম‍্যাচ চলাকালীন বেটিং চক্র চালানোর খবর সামনে আসে। মোট ২১ জনকে গ্রেফতার করে সিআইডি।

মঙ্গলবার আবারর শহরে বেটিং চক্রের পর্দাফাঁস করল সিআইডি। জানা যাচ্ছে, মোট ২১ জন বুকিকে গ্রেফতার করেছে তাঁরা। সিআইডি সূত্রে খবর, রবিবার আইপিএলের ফাইনাল চলাকালীন বেটিং চক্র চালানোর খবর পায় তারা। অভিযান চালিয়ে মোট ১৯ জনকে গ্রেফতার করে সিআইডি। ধৃতদের জেরা করে পরে কলকাতার মানিকতলা ও বারাসাত থেকে দুই মাস্টারমাইন্ড দীপক হাজরা ও দিলীপ সাউ নামে দুইজনকে গ্রেফতার করে সিআইডি। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর কম্পিউটার ও মোবাইল ফোন।

গত ২৫ মে ইডেনে ছিল আইপিএল প্লে-অফের দ্বিতীয় ম‍্যাচ। সেই ম‍্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম লখনউ সুপার জায়েন্স। সেই ম‍্যাচকে কেন্দ্র করেও উঠছিল বেটিং-এর অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল আইপিএলের প্লে অফের দ্বিতীয় ম্যাচ চলাকালীন ইডেনের ভিতরেই বসেছিল বেটিং চক্র। সেই সময় পাঁচজনকে গ্রেফতার করে ময়দান থানার পুলিস। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনও।

আরও পড়ুন:Robert Lewandowski: বায়ার্নের সঙ্গে সম্পর্ক শেষ, বললেন রবার্ট লেওয়ানডস্কি

 

 

 

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...