Tuesday, June 9, 2026

কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন হার্দিক

Date:

Share post:

কংগ্রেসে ইস্তফা দেওয়ার পর গুঞ্জন উঠেছিল। সেই জল্পনাকে সত্যি করে বিজেপিতে যোগ দিতে চলেছেন হার্দিক প্যাটেল। সংবাদসংস্থা সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী ২ জুন অর্থ্যাৎ বৃহস্পতিবারই হাত ছেড়ে পদ্মে নাম লেখাবেন হার্দিক প্যাটেল।


আরও পড়ুন:আদালত থেকে ফাঁস হয়েছে জ্ঞানবাপী সমীক্ষা রিপোর্ট! ক্ষোভ মামলাকারীদের






জানা গেছে, বৃহস্পতিবার গান্ধীনগরে গুজরাটের বিজেপি সভাপতি সি আর প্যাটেলের উপস্থিতিতে সম্পন্ন হবে হার্দিকের বিজেপিতে যোগদানের প্রক্রিয়া। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই কংগ্রেসের সঙ্গে তাঁর সংঘাত বাঁধে। এমনকী কংগ্রেস সভাপতির মুখে বিজেপির বন্দনাও শোনা গিয়েছিল। তিনি বলেছিলেন, “বিজেপির যে কিছু ভাল দিক আছে, তা মানতেই হবে।” এরপরই জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি এবার হাত ছেড়ে পদ্মশিবিরেই যাচ্ছেন তরুণ রাজনৈতিক নেতা? যদিও এই সম্ভাবনাকে অস্বীকার করেছিলেন হার্দিক। এরপরই সুর বদলে ফেলেন তিনি। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বের তরফে হার্দিকের কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি গুজরাতে না দিল্লিতে, কোথায় বিজেপির পতাকা হাতে তুলে নেবেন। হার্দিক জানিয়ে দেন, গুজরাত যেহেতু তাঁর রাজনীতির বিচরণক্ষেত্র, তাই গুজরাতেই তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেবেন।

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...