Saturday, April 4, 2026

সান্দাকফুতে ট্রেক করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ টুর অপারেটর

Date:

Share post:

বেড়াতে গিয়ে সান্দাকফুতে রহস্যজনকভাবে নিখোঁজ অশোকনগরের বাসিন্দা ২ টুর অপারেটরের। দীপেশ সাহা ও বাবাই দে নামে ওই দুই টুর অপারেটরের মধ্যে দীপেশবাবু রবিবার সকালে বাড়িতে তাঁর স্ত্রীকে শেষবারের জন্য ফোন করলেও বাবাই দের সঙ্গে  কথা হয়নি। স্বভাবতই রবিবারের পর থেকে তাঁদের আর খোঁজ মিলছে না।



আরও পড়ুন:কাজ ফেলে রাখলে কানমলা-দাওয়াই: বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

স্থানীয় সূত্রে খবর, অশোকনগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জাগরণী ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা দীপেশ সাহা (৪৮) এবং বাবাই দে (৩৬)। এঁরা দু’জন প্রায়ই টুর অপারেটর করতেন।


গতও ২৪ মে অশোকনগর থেকে ১৫ সদস্যের একটি টিম সান্দাকফু বেড়াতে যায়। এই দলেরও টুর অপারেটর ছিলেন দীপেশ ও বাবাই।  ২৬ শে মে তাঁরা সান্দাকফুর উদ্দেশে রওনা দেন। এরপর ২৮মে সকালে সান্দাকফু থেকে ফেরার পথে রওনা দিয়ে বেলা সাড়ে ১১টা নাগাদ চলে আসেন কালাপোখরি।ওই দিনই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান দু’জন। দীপেশ বাড়িতে তাঁর স্ত্রীকে ফোন করেন এবং জানাঙ্কালাপোখরির জঙ্গলে তাঁরা পথ হারিয়েছেন। শনিবার রাতে তাঁরা জঙ্গলেই ছিলেন। পাশপাশি স্ত্রীকে এও বলেন, তাঁদের খাবার ও জল প্রায় তলানিতে। যত শীঘ্র সম্ভব তাঁদের যেন উদ্ধারের ব্যবস্থা করা হয়।


পর্যটকদের একটি অংশ কালিম্পং-এ রয়েছেন। তাঁদের মধ্যে একজন বলেন, “কালাপোখরি হোটেলেও দীপেশ এবং বাবাই এসেছিল। কিন্তু শনিবার বিকেলে আমরা বুঝতে পারিনি টুর অপারেটর এবং তাঁর সঙ্গী বাবাই নিখোঁজ। তাঁদের রুম তালা দেওয়া। জিনিসপত্রও ভিতরেই রয়েছে। ফোনেও যোগাযোগ করতে পারিনি তাঁদের। কীভাবে তাঁরা নিখোঁজ হলেন, সেটাই এখন রহস্যের”। টুর অপারেটররা পর্যটকদের ঠিকঠাক খেয়াল রাখেননি বলেই অভিযোগ তাঁদের। পর্যটকরা থানায় এবং এসএসবি ক্যাম্পের জওয়ানদের কাছেও বিষয়টি জানিয়েছেন বলে খবর।


এবিষয়ে স্থানীয় কাউন্সিলর শ্রীকান্ত চৌধুরী বলেন, “দু’জনকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। পুলিশ প্রশাসনের কাছ থেকেও জানতে পেরেছি রবিবার দু’জনের মোবাইলের টাওয়ার লোকেশন ছিল কালপোখরির জঙ্গলে।” বিষয়টি জানার পর বিধায়ক নারায়ণ গোস্বামীও বিষয়টি জানার পর জেলাশাসকের সঙ্গে কথা বলেছেন বলেও জানা গিয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...