Sunday, April 5, 2026

জাপানকে হারিয়ে এশিয়া কাপে ব্রোঞ্জ জয় ভারতের

Date:

Share post:

এশিয়া কাপ হকি থেকে খালি হাতে ফিরতে হচ্ছে না ভারতীয় দলকে। বুধবার তৃতীয় ও চতুর্থ স্থান নির্নায়ক ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পেল গতবারের চ্যাম্পিয়নরা। এবারের টুর্নামেন্টে পূর্ণশক্তির দল পাঠায়নি ভারত। বরং বীরেন্দ্র লাকরার নেতৃত্বে একঝাঁক তরুণকে নিয়ে খেলতে এসেছিল। এই জাপানের কাছে হেরে একটা সময় গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় দলয় যদিও ইন্দোনেশিয়াকে ১৬-০ গোলে হারিয়ে ‘সুপার ফোর’-এর টিকিট ছিনিয়ে নেন বীরেন্দ্ররা।

সুপার ফোরের প্রথম ম্যাচে জাপানকে হারালেও, পরের দুটো ম্যাচে মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে ফাইনাল উঠতে পারেনি ভারত। গোল পার্থক্যে পিছিয়ে থাকার কারণে খেতাবি দৌড় থেকে ছিটকে যান বীরেন্দ্ররা। এদিন প্রথম কোয়ার্টারেই রাজকুমার পালের করা গোলে এগিয়ে গিয়েছিল ভারত। ম্যাচের বাকি সময় জাপানি খেলোয়াড়রা অনেক চেষ্টা করেও ম্যাচে সমতা ফেরাতে পারেননি। বরং চাপের মুখে দারুণ দৃঢ়তার পরিচয় দেয় ভারতীয় রক্ষণ। ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ভারতীয়দের সামনেও। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাঁরা।

ম্যাচের পর ভারতীয় অধিনায়ক বীরেন্দ্রর প্রতিক্রিয়া, ‘‘আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক প্রাপ্তি সব সময়ই তৃপ্তি দেয়। তবে ফাইনালে উঠতে না পেরে আমরা হতাশ ছিলাম। খুব কম সময়ের মধ্যেই এই ম্যাচের জন্য নিজেদের উজ্জীবিত করতে হয়েছিল।’’ তিনি আরও বলেন, ‘‘গ্রুপ লিগে জাপানের বিরুদ্ধে হারের পর আমাদের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে। তরুণদের খেলায় আমি খুশি।’’

আরও পড়ুন- Asansole: প্রতিবেশীর গাড়ি চুরির অভিযোগ জানাতে গিয়ে লোপাট নিজের গাড়ি

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...