Saturday, April 4, 2026

বিপাকে ধোনি! প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে থানায় এফআইআর

Date:

Share post:

এবার আইনি সমস্যায় পড়লেন ভারতের প্রাক্তন অধিনায়কে মহেন্দ্র সিং ধোনি। একটি আর্থিক প্রতারণা মামলায় সিএসকের অধিনায়কয়ের নামে বিহারের বেগুসরাইয়ের থানায় এফআইআর করা হয়েছে। নিউ গ্লোবাল প্রোডিউস ইন্ডিয়া লিমিটেড নামক এক সংস্থার ৩০ লক্ষ টাকার চেক বাউন্স করে। তারপরেই এস কে এন্টারপ্রাইজের তরফে থানায় দায়ের করা হয় এফআইআর।

যে সংস্থার চেক বাউন্স করেছে, সেই সংস্থার হয়ে আসলে প্রমোশন করেছিলেন ধোনি। কিন্তু দুই সংস্থা-নিউ গ্লোবাল প্রডিউস ইন্ডিয়া লিমিটেড ও এসকে এন্টারপ্রাইজের মধ্যে ব্যবসায়িক সংঘাতের জন্যই ধোনিকে জড়িয়ে এই মামলা করা হয়েছে। দুই কোম্পানির ব্যবসায়িক চুক্তিমাফিক এসকে এন্টারপ্রাইজকে ৩০ লক্ষ টাকার চেক দেয়। আর সেই চেক বাউন্স করাতেই বিপত্তি।ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ১২০বি এবং এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সিজেএমে মামলার প্রথম শুনানি হয়েছে। আগামী ২৮ জুন এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন- গ্যাস-হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগতেন কেকে, কলকাতায় পা রেখেই অসুস্থতার কথা জানিয়েছিলেন স্ত্রীকেও

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...