Saturday, June 27, 2026

‘বিশ্বাস করতে পারছি না কে কে নেই’: জিৎ গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

সঙ্গীতজগতে তারকাপতন। কলকাতায় কনসার্ট শেষ করতেই অসুস্থ হয়ে পড়েন বিখ্যাত সংঙ্গীতশিল্পী কে কে। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা ভারতের বিখ্যাত গায়ককে। খবর পেয়েই হাসপাতালে পৌঁছেছেন সঙ্গীতশিল্পী ও প্রয়াত শিল্পীর বন্ধু জিৎ গঙ্গোপাধ্যায়। বন্ধুর কথা বলতে গিয়ে কন্ঠ কেঁপে ওঠে তাঁর। জিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বিশ্বাসই হচ্ছে না কে কে নেই”।

আরও পড়ুন:কে কে-এর প্রয়াণে শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

এদিন সংবাদমাধ্যমকে জিৎ জানান, আমরা আজ বিখ্যাত এক সঙ্গীতশিল্পীকে হারালাম। ২৭ বছর ধরে আমরা বন্ধু। আমার প্রথম ছবি থেকে গান গেয়েছেন। আমি বিশ্বাস করতে পারছি না। আমার খুব কাছের বন্ধু।’ কথা বলতে বলতে চোখে জল চলে আসে জিৎ গঙ্গোপাধ্যায়ের। তিনি বারবার বলতে থাকেন, ‘আমার খুব কাছের বন্ধু।’

প্রয়াত গায়কের মৃত্যুতে সঙ্গীত জগতে শোকের ছায়া।কে কে-র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনুপম রায়, ইমন, সুরজিৎ, বিক্রম ঘোষের মতো শিল্পীরা।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...