Monday, April 6, 2026

মানলাম রাজার মতো যাওয়া, কিন্তু এত তাড়া কী ছিল !

Date:

Share post:

জিৎ গাঙ্গুলি

অমাদের ২২ বছরের অলাপ। সেই ২০০০ সাল থেকে।  বন্ধুত্ব। গভীর শ্রদ্ধা ও ভালবাসার সম্পর্ক। প্রথম দিন থেকে আমাদের হৃদ্যতা। নিয়মানুবর্তিতা , ঘড়ি ধরে চলা কাকে বলে তা কেকে-কে দেখে শিখতে হবে। খুব নিয়ম মেনে চলত কেকে। ঘড়ি ধরে ওঠা, বসা, খাওয়া, ঘুম।  নিয়ম মেনে  রেওয়াজ করত। আবার শরীরচর্চার জন্যও আলাদা সময় বরাদ্দ ছিল।  কোনো ফাঁকি ছিল না।  ৫৪-তেও তরতাজা  ফিট যুবক ছিল। তার কী করে হৃদরোগ হতে পারে? তার কীভাবে হার্টের সমস্যা হতে পারে? সেই মানুষটা কী করে যে এমনভাবে হারিয়ে যেতে পারে, ভাবতেই পারছি না।   এখন অনেকেই বলছেন, এক জন শিল্পীর নাকী এর থেকে ভাল মৃত্যু আর হয় না।  এ নাকী রাজার মতো চলে যাওয়া। কিন্তু এমন যাওয়ার কী দরকার ছিল? কী এমন তাড়া ছিল বন্ধু?

কাল রাতে খবরটা শুনেই দৌড়ে গিয়েছিলাম হাসপাতালে। অন্যরকম কিছু ঘটুক ভাবতে চেয়েছিলাম।  কিন্তু হল না। আমার ২২ বছরের বন্ধু হাসপাতালের শয্যায় চিরঘুমে আচ্ছন্ন। বাইরে দাঁড়িয়ে আমায় সেটা দেখতে হল! এর চেয়ে যন্ত্রণার আর কিছু হতে পারে না।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...