Tuesday, March 24, 2026

বিয়ের সময় কনে বদল, গ্রেফতার ভুয়ো পাত্রী

Date:

Share post:

বিয়ে ঠিক হয়েছিল এক পাত্রীর ছবি দেখে। কিন্তু বিয়ের পর ওড়না তুলতেই দেখা গেল মুখ বদল। পাল্টে গিয়েছে বউ। অবশেষে পুলিশ গ্রেফতার করল ভুয়ো পাত্রীকে। ঘটনাটি ঘটেছে  দান্তিয়ারের জালোর জেলার সাঁচোরে। সারওয়ানা থানার পুলিশের তরফে জানা গিয়েছে,  জনৈক মুরাদ খান তার বন্ধু গণপত সিং চৌহানকে তাঁর শ্যালক কীর্তির মেয়েকে বিয়ে করার পরামর্শ দেন। এর জন্য ৫ লাখ টাকা দিতে হবে বলেও জানিয়েছিলেন তিনি। এরপর সোহান সিং রাজপুত ও তাঁর পরিবারের সদস্যদের পাত্রীর ছবি দেখানো হয়। বছর কুড়ির ওই মেয়েকে দেখে পাত্রর পছন্দ হয়ে যায়। বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু বিয়ের পরে বাড়িতে বর-কনে আসার পরে ওড়না তুলতেই  সকলের চক্ষু চড়কগাছ হয়ে যায়। দেখা যায় ছবিতে দেখানো সেই পাত্রী আর  কনে এক নয়। পাত্রী এবং তার পরিবারের বিরুদ্ধে সোহান সিং রাজপুত সারওয়ানা থানায় অভিযোগ দায়ের করেন।  ওই নকল কনে হিনাকে পুলিশ এরপর জিজ্ঞাসাবাদ  শুরু করে।  মেয়েটি জানিয়ে দেয় সে  নকল। মাত্র  ৩০ হাজার টাকার বিনিময়ে  কিছু লোকের নির্দেশে সে এই বিয়েটি করেছে। তারপরেই তাকে গ্রেফতার করা হয়।

 

 

 

Related articles

আধাসেনা মোতায়েনে কলেজে! পিছোল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

ভোট ঘোষণার আগেই রাজ্যে আধাসেনা মোতায়েন শুরু হওয়ায় কলেজগুলিতে তৈরি হয়েছে সঙ্কট। বাহিনীর থাকার ব্যবস্থা করতে গিয়ে একাধিক...

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা ঘিরে ধোঁয়াশা, ২৪ ঘণ্টা পরেও স্পষ্ট তথ্য দিতে ব্যর্থ কমিশন

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও স্পষ্ট তথ্য দিতে পারল না নির্বাচন কমিশন। সার্ভার সমস্যার...

বিজেপি নেত্রীর স্বামীকে বাংলার পর্যবেক্ষক!  ‘শাহি সংবাদ’ কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিজেপি বাদে বাকি সব দলই তুলেছে। এমনকি এখন আর সেটা বাংলায়...

KKR: দায়িত্ব বাড়ল রিঙ্কুর, সুরের ছন্দেও হিট ওয়াটসন

  দুয়ারে আইপিএল(IPL)। তার আগে বড় ঘোষণা কেকেআরের(KKR)। নাইট ব্রিগেড বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং(Rinku Singh)।অজিঙ্ক রাহানের ডেপুটি হলেন...