Monday, April 6, 2026

কাশীর আরেক মসজিদে পুজোর আর্জি, পিটিশন জমা পড়ল আদালতে 

Date:

Share post:

জ্ঞানবাপী মামলার( Gyanbapi case) নিষ্পত্তি হওয়ার আগেই ফের মসজিদে পুজো করার দাবি(Demand to worship in the mosque) নিয়ে ছড়াল বিতর্ক। ইতিমধ্যেই আদালতে ওই মসজিদে পুজো করার আর্জি নিয়ে পিটিশন জমা পড়েছে বলে জানা গেছে। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের (Gyanbapi Mosque) ভিতরে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এই আবহেই এবার নতুন সংযোজন কাশীর (Kashi) পঞ্চগঙ্গা ঘাটের কাছেই অবস্থিত মসজিদ(Mosque)।

কিন্তু কেন এই দাবি উঠছে? আবেদনকারী জানাচ্ছেন কাশীর পঞ্চগঙ্গার তীরে যেখানে বর্তমানে মসজিদ অবস্থিত , প্রাচীনকালে সেখানেই ছিল বিন্দু মাধব মন্দির। সেই মন্দিরের আরাধ্য দেবতা ছিলেন বিষ্ণু। প্রমাণস্বরূপ আবেদনকারী ‘বারাণসী গেজেটার’ নামের এক  বইয়ের কথা তুলে ধরেন। কিন্তু পরবর্তীতে ঔরঙ্গজেব ওই মন্দির ধ্বংস করে তৈরি করেন মসজিদ।আবেদনকারীদের আইনজীবী রাজা আনন্দ জ্যোতি সিং জানিয়েছেন, আদালতে যে পিটিশন দেওয়া হয়েছে সেখানে প্রাচীন সেই  মন্দির পুনর্নিমাণের দাবি করা হয়েছে। আগামী ৪ জুন সেই মামলার শুনানি। উল্লেখ্য মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমিতে (Krishna Janmabhoomi) নির্মিত শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে বহুদিন ধরেই। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের ভিতরে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি ঘিরেও তৈরি হয়েছে চাঞ্চল্যe। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক নাম। ২০০২ সালে প্রথমবার আলোচনায় উঠে আসে ‘বেণীমাধব কা ধারাহারা’র নাম। সেই সময় পঞ্চগঙ্গা ঘাটের কাছে বসবাসকারী কয়েকজন মিলে ‘বেণীমাধব কা ধারাহারা বাঁচাও সমিতি’ গঠন করেছিলেন বলেও জানা যায়।  ওখানে নির্মিত সৌধের রক্ষা করতে চেয়েছিলেন তাঁরা। তাঁদের দাবি ছিল সৌধের মধ্যেই  রয়েছে বিন্দুমাধব মন্দির। এবার সেই বিতর্কে নয়া মোড়।আগামী শনিবার জ্ঞানবাপী মসজিদের মামলার শুনানির দিনই এই মামলারও শুনানি রয়েছে বলে আদালত সূত্রে খবর।



Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...