Friday, June 26, 2026

গার্হস্থ্য হিংসার গুরুতর অভিযোগ এলে দল থেকে বহিষ্কার: পার্টি কংগ্রেসে ২টি ধারা সংযোজন সিপিআইএমের

Date:

Share post:

বিভিন্ন ভাবেই পার্টির গঠনতন্ত্রে পরিবর্তন করছে সিপিআইএম। এবার, গার্হস্থ্য হিংসা (Domestic Violence) গঠনতন্ত্রের নতুন ধারায় সংযোজিত হয়েছে। বলা হয়েছে, দলের কোনও পুরুষ সদস্য স্ত্রী বা মায়ের উপর শারীরিক বা মানসিক নির্যাতন করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে সিপিআইএম (CPIM)।

রাজ্যে ক্ষমতায় থাকাকালীন এলাকায় এলাকায় নাগরিক কমিটি চালু করেছিল CPIM। প্রায় স্থানীয়দের রান্নাঘরের ঝগড়ায় ঢুকে পড়ার অভিযোগ ওঠে নাগরিক কমিটিগুলির বিরুদ্ধে। কিন্তু ক্ষমতা চলে যাওয়া উধাও নাগরিক কমিটিও। এই পরিস্থিতিতে এবার পার্টি কংগ্রেসেই নতুন দু’টি ধারা সংযোজন করে পরিবারিক হিংসা মেটানোর চেষ্টা সিপিআইএমের। ধারায় স্পষ্ট বলা হয়েছে, পরিবারের সদস্যদের উপর হিংসাত্মক আচরণের অভিযোগ এলে পার্টি সদস্যকে বহিষ্কার পর্যন্ত করতে পারে সিপিআইএম। নতুন ধারার অন্তর্ভুক্তির বিষয়টি জেলা কমিটিগুলিকেও জানিয়ে দিচ্ছেন নেতৃত্ব।

গার্হস্থ্য হিংসা বা ওই ধরনের কোনও আচরণ যৌন হেনস্থা হিসাবে বিবেচিত হবে বলে নয়া ধারায় বলা হয়েছে। শুধু স্ত্রী বা মা নন, দিদি কিংবা বোনের উপরেও শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগ এলে পুরুষ পার্টি সদস্যকে কাঠগড়ায় তোলা হবে। আলিমুদ্দিন সূত্রে খবর, তদন্ত কমিশন অভিযোগ খতিয়ে দেখে সেই পার্টি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। গুরুতর অভিযোগ হলে সদস্যকে বহিষ্কারও করা হতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...