Saturday, April 4, 2026

কেকে-র মৃত্যু, নজরুল মঞ্চের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া

Date:

Share post:

এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় গায়ক কেকে(KK)। মঙ্গলবার সন্ধ্যায় গুরুদাস কলেজের (Gurudas college)ও অনুষ্ঠানে পারফর্ম করার পর মধ্য কলকাতার হোটেলে ফিরে অসুস্থতা বোধ করেন শিল্পী। জানা গিয়েছে, তিনি বমি করেন। এরপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। কপাল ও ঠোঁটে আঘাত পান কেকে। তড়িঘড়ি একবালপুরের CMRI হাসপাতালে শিল্পীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

মাত্র ৫৩ বছর বয়সী কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। অনেকের অভিযোগ, আসনসংখ্যার থেকে কয়েক গুণ দর্শক ঢুকে পড়ে। অল্পবয়সীদের আধিক্য থাকায় প্রত্যেকের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উত্তেজনা বেশি ছিল। খুব স্বাভাবিকভাবেই ওই ভিড়ের মধ্যেই বিশৃঙ্খলাও দেখা দেয়। জলের বোতল ছোড়াছুড়ি হয় বলেও অভিযোগ। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। দেখা দেখা যাচ্ছে একদল যুবক অগ্নিনির্বাপণ যন্ত্র থেকে গ্যাস ছড়াচ্ছে। ভিড় কমাতে নাকি অতি উৎসাহ থেকে তারা এই কাজ করেছে, তা এখনও জানা যায়নি।

নজরুল মঞ্চের এক কর্মীর কথায়, কেকে মঞ্চে ওঠেন সন্ধ্যা ৭টা নাগাদ। তারপর একের পর এক হিট গান উপহার দিচ্ছিলেন কলেজ পড়ুয়াদের। মাঝে মধ্যে ব্যাকস্টেজে গিয়ে ঘাম মুছে, জল খেয়ে ফের গান ধরছিলেন। ৮টা ৪০ নাগাদ অনুষ্ঠান শেষ হয়। প্রথম থেকেই খুব ভিড় হচ্ছিল। যেখানে আসনসংখ্যা ছিল ২৪৮২, সেখানে ভিড় হয়েছিল প্রায় ৮০০০। বাইরেও ভিড় ছিল। ৭টা দরজার ৫টাই খোলা ছিল। মঞ্চের দুদিকেও শিল্পীকে ঘিরে প্রচুর ভিড় ছিল। তবে এসি বন্ধ ছিল না বলেই দাবি নজরুল মঞ্চের ওই কর্মীর। কিন্তু অতিরিক্ত ভিড় আর গেটগুলি খোলা থাকায় কাজ করছিল না এসি।

সবমিলিয়ে কেকে-এর মৃত্যুর পর নজরুল মঞ্চে ব্যাপক বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হওয়ার অভিযোগ উঠেছে। এবার এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে একটি টিম বানিয়েছে বলে খবর KMDA, গোটা বিষয়টি খতিয়ে দেখবেন KMDA নিযুক্ত সদস্যরা।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...