Monday, April 6, 2026

আগামী ১৫ আগষ্ট  ইন্ডিয়া গেটে নেতাজির ৩০ ফুট মূর্তি উন্মোচনে প্রধানমন্ত্রী 

Date:

Share post:

গ্রানাইট মূর্তি বসার কথা ছিল আগেই কিন্তু সময়মতো তা প্রস্তুত করা সম্ভব হয়নি, অতএব হলোগ্রাম স্ট্যাচুর ব্যবস্থা করা হয়েছিল দিল্লির ইন্ডিয়া গেটে। নেতাজি(Netaji)কে সম্মান জানাতে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার(Central Government), ঠিক এই কথাই বলেছিলেন বিরোধীরা। এবার সব ঠিক থাকলে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ আগামী ১৫ আগস্ট নেতাজি মূর্তি বসতে চলেছে দিল্লির ইন্ডিয়া গেট-এ(India gate)।

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose)মূর্তি বসতে চলেছে ইন্ডিয়া গেটে(India gate), এ কথা জানিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকার সময়মতো সেই মূর্তি উদ্বোধন করে উঠতে পারেনি। রাজনৈতিক কৌশলে হলোগ্রাম স্ট্যাচু তৈরি করে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিজেপি সরকার। সারা দেশজুড়ে তখন সমালোচনার ঝড় বয়ে গেছিল। অবশেষে জানা গেল ২০২২ সালের স্বাধীনতা দিবসের (Independence Day) দিনে আসল মূর্তি উন্মোচন হবে।সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী ১৫ আগস্ট রাজধানীর ঐতিহ্যবাহী ইন্ডিয়া গেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হতে পারে নয়া নেতজি মূর্তির। মূর্তি শিল্পী অরুণ যোগীরাজ (Arun Yogiraj) জানিয়েছেন, স্বাধীনতা দিবসের মধ্যেই শেষ হবে কাজ।

বিশালাকার নেতাজি মূর্তিটি তৈরির কাজে জড়িত প্রখ্যাত ভাস্কর অদ্বৈত গদানায়কও। ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারির পরিচালক অদ্বৈত গদানায়ক (Adwaita Gadanayak) ও তাঁর দল গ্রানাইট পাথরের বিশাল মূর্তিটির মূল আঙ্গিক তৈরি করেছেন। তবে মূর্তির মুখ গড়ে তুলবেন করুন অরুণ যোগীরাজ।মইসুরের বাসিন্দা বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ ৩০ ফুট দীর্ঘ নেতাজি মূর্তি নির্মাণ করছেন।  অমর জওয়ান জ্যোতির পিছনে বিশাল ছাউনির নীচে ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে মূর্তিটিকে। মূর্তি স্থাপনের কথা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ঘোষণা করেছিলেন। নেতাজি মূর্তি এমনভাবে বসানো হবে , যাতে সেটি রাইসিনা হিলস থেকেও দেখা যায়, বলেই সূত্রের খবর।



Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...