Monday, April 6, 2026

গুলিবিদ্ধ হয়েও পিছিয়ে আসেননি, আইএএস পরীক্ষাতে সফল রিঙ্কু

Date:

Share post:

একটা দুটো নয়, সাতটি বুলেটে ঝাঁঝড়া হয়েছিল শরীর। তাতেও দমেননি ।জীবনের লড়াইয়ে জিতে গিয়েছিলেন রিঙ্কু সিংহ রাহী। বেশ কয়েক মাস হাসপাতালে থাকার পরে কাজে ফিরেছিলেন উত্তরপ্রদেশ সিভিল সার্ভিসের ওই অফিসার। এ বার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি।


আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ


২০০৮ সালে মুজফ্‌ফরনগরে ৮৩ কোটি টাকার সরকারি বৃত্তি দুর্নীতি হাতেনাতে ধরেছিলেন উত্তরপ্রদেশ সমাজকল্যাণ দফতরের আধিকারিক রিঙ্কু।আর সেকারণেই দুষ্কৃতীদের নিশানা হয়েছিলেন তিনি। ওই মামলায় আট জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার মধ্যে চার জনের ১০ বছর জেলের সাজা হয়েছিল।কিন্তু যোগী রাজ্যের মূল পাণ্ডা আজও গ্রেফতার হয়নি বলেই অভিযোগ রিঙ্কুর।

২০০৯ সালের মার্চ মাসের সেই ভয়াবহ ঘটনায় এখনও রিঙ্কুর শরীরে রয়েছে পুরনো জখমের চিহ্ন। এমনকি, তাঁর মুখের একাংশও গুলির আঘাতে কিছুটা বিকৃত। একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছে। শ্রবণশক্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।তাতেও লড়াই চালিয়ে গিয়েছেন।

উত্তরপ্রদেশ সিভিল সার্ভিসের অফিসার রিঙ্কু বুধবার বলেন, ‘‘রাজ্যের পড়ুয়াদের স্থার্থে আমি একটি সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্রে পড়াতে যেতাম। সেখানকার ছাত্ররাই আমাকে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার বলতে থাকে। বলতে পারেন, তাঁদের প্ররোচনার কারণেই আমি এটা করেছিলাম।’’ ইউপিএসি সিভিল সার্ভিসে ৬৮৩ র‌্যাঙ্ক করে রিঙ্কু এখন কেন্দ্রীয় সরকারের আধিকারিকের প্রশিক্ষণ নেওয়ার অপেক্ষায়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...