Sunday, April 5, 2026

প্রশিক্ষণ ছাড়াই বিমান অবতরণ, এয়ার ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা

Date:

Share post:

২০০ জন যাত্রীকে নিয়ে বিমান অবতরণ করাল প্রশিক্ষণ না নেওয়া চালক। তবে এই কৃতিত্বের জন্য ‘পুরষ্কার’ নয় মিলল ‘তিরস্কার’। কোনও রকম প্রশিক্ষণ ছাড়া এত মানুষের জীবনের ঝুঁকি নেওয়ায় বিমান সংস্থা এয়ার ভিস্তারাকে ১০ লক্ষ টাকা জরিমানা করল বিমান চলাচল নিয়ামক সংস্থা (ডিজিসিএ)।

এই ঘটনায় ডিসিজিএ-র বক্তব্য, যাত্রীদের নিরাপত্তার সঙ্গে আপস করে ভিস্তারা বিমান পরিষেবার নিয়মভঙ্গ করেছে। যার জন্যই ওই বিমান সংস্থাকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে অভিযুক্ত ওই বিমান সংস্থার এক আধিকারিকের কথায়, “ডিজিসিএ জানিয়েছে, বিমান অবতরণের দায়িত্বে থাকা ফার্স্ট অফিসারের যথাযথ প্রশিক্ষণ ছিল না। তা সত্ত্বেও তিনি যাত্রী-সহ বিমানটিকে ইনদওর বিমানবন্দরে অবতরণ করান। কী করে বিমানসংস্থাটি তাঁকে বিমানটি অবতরণ করানোর অনুমতি দিল। যাত্রীদের জীবন নিয়ে ছেলেখেলা করা হয়েছে।” উল্লেখ্য, বিমানের উড়ান শুরু এবং অবতরণের দায়িত্ব সর্বদা থাকে ফার্স্ট অফিসারের কাঁধে। তবে সে নিয়ম এখানে মানা হয়নি। জানা গিয়েছে, ওই বিমানে ২০০ জন যাত্রীর পাশাপাশি ৪ জন বিমান সেবিকা ছিলেন।




Related articles

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...