Sunday, April 5, 2026

নীতীন প্যাটেলের হাত ধরে বিজেপিতে যোগ হার্দিকের

Date:

Share post:

প্রত্যাশামতোই বৃহস্পতিবার গান্ধীনগরে বিজেপির(BJP) রাজ্য সভাপতি সিআর প্যাটিল এবং  বর্ষীয়ান নেতা নীতীন প্যাটেলের (Nitin Patel)  হাত ধরে বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল(Hardik Patel)। শুধু তাই নয় যোগদানের আগে তিনি জানিয়ে দেবেন আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) ছোট সৈনিক হিসেবে কাজ করতে চান তিনি।

এক কালে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে উত্থান হয়েছিল গুজরাটের তরুণ নেতা হার্দিক প্যাটেলের। তবে সাম্প্রতিক সময়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক তাতে দেখা যায় হার্দিককে। এরপর গত ১৮ মে আনুষ্ঠানিকভাবে কংগ্রেস ত্যাগ করেন হার্দিক প্যাটেল। পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ আরো বাড়িয়ে তোলেন তিনি। অভিযোগ তোলেন কংগ্রেস হিন্দু বিরোধী। রাষ্ট্রীয় ঐক্যের কথা না ভেবে দলের স্বার্থে বিভাজনের রাজনীতি করে চলেছে হাত শিবির। হার্দিকের কংগ্রেস ত্যাগের পর কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। তবে শীর্ষ নেতৃত্বের অনুমোদনের জন্য সেই পথে কিছুটা সময় লাগে। সব শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে নাম লেখালেন গুজরাটের তরুণ নেতা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের আগে একটু ওয়েট করেন হার্দিক। যেখানে তিনি লেখেন, “রাজনৈতিক জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একজন সৈনিক হিসেবে আঞ্চলিক ও সমাজের স্বার্থে কাজ করব।” এদিকে, চলতি বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে হার্দিকের মতো তরুণ নেতার বিজেপি যোগ নিশ্চিতভাবেই গেরুয়া শিবিরকে লড়াইয়ে খানিকটা এগিয়ে রাখবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।




Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...