Friday, June 26, 2026

যাত্রীবোঝাই বাসের দিকে তেড়ে এল বুনো হাতি, তারপর !

Date:

Share post:

রাস্তার মাঝে হঠাৎ করে তেড়ে এল বুনো হাতি, তখন যাত্রীবোঝাই বাস (Passenger bus) এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে। হঠাৎ মাঝপথে বিপত্তি !বনের এক হাতির আগমনে ত্রাহি ত্রাহি রব সেবক রোডে (Sebak Road) । ভয়ে স্টিয়ারিং ছেড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে গেলেন বাস চালক (Bus Driver) নিজেই।

বুধবার বিকেলে শিলিগুড়ি (Siliguri)থেকে মালবাজার যাওয়ার পথে এমন ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, শিলিগুড়ি থেকে ডুয়ার্সের(Dooars) দিকে একটি যাত্রীবোঝাই বাস যাচ্ছিল। হঠাৎ সেবক রোডের কাছে বাস আসতেই ভয়ঙ্কর দৃশ্য। চোখের সামনে তেড়ে আসছে বুনো হাতি। প্রথমে সবাই ভেবেছিলেন হাতিটি রাস্তা পার করে চলে যাবে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই সবার ভুল ভাঙে, মুহূর্তের মধ্যেই হাতিটি চলে না গিয়ে উলটে বাসের দিকে তেড়ে আসছে। মৃত্যুর মুখোমুখি হয়ে আতঙ্কে ততক্ষণে চিৎকার শুরু করেছেন বাসযাত্রীরা। এতে রেগে যায় হাতিটি, দ্রুতগতিতে তেড়ে আসে একেবারে ড্রাইভারের দিকে। সামনে সাক্ষাৎ মৃত্যু, বাঁচার শেষ একটা চেষ্টা করতে গিয়ে পালাতে চেয়েছিলেন ড্রাইভার কিন্তু তড়িঘড়ি হোঁচট খেয়ে পড়ে যান । এরপর সবাই মিলে চিৎকার শুরু করলে হাতিটি ভয় পেয়ে জঙ্গলের দিকে ফিরে যায়। বিপদ কেটে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন যাত্রীরা। তাঁরা সকলেই অক্ষত আছেন।

কিন্তু হঠাৎ এভাবে হাতি মাঝরাস্তায় চলে আসার কী কারণ? এ বিষয়ে পরিবেশ প্রেমী (Environmentalist) নফসর আলি (Nafsar Ali) মন্তব্য করেন, এসময় বন্যপ্রাণীরা রাস্তা এপার-ওপার চলাচল করে। বনকর্মীদের নজরদারি বাড়ালে এই ধরণের ঘটনা এড়ানো সম্ভব।



Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...