Friday, June 26, 2026

EastBengal: নতুন লগ্নিকারী ইমামির সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গলের

Date:

Share post:

অবশেষে বৈঠকে বসলেন ইস্টবেঙ্গল (EastBengal) এবং ইমামি গ্রুপ (Emami Grup)। বুধবার ইমামি হাউজে নিজেদের মধ্যে ঘণ্টা দু’য়েক বৈঠক করেন তাঁরা। নবান্ন থেকে গত ২৫ মে লাল-হলুদের নতুন লগ্নিকারী হিসেবে ইমামি গ্রুপের নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঠিক এক সপ্তাহ পর বুধবার ১ জুন দু’পক্ষের মধ্যে প্রথম বৈঠক হল। আলোচনায় দুই পক্ষই খুশি। সূত্রের খবর, দলগঠনের জন্য সবুজ সঙ্কেত দিয়েছে নতুন লগ্নিকারী। তবে ক্লাব কর্তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।

ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার ফোনে বললেন, “মিটিং হয়েছে। খুব ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা শুধু ফুটবল স্বত্ত্ব দেব ওদের। তবে কার হাতে কত শেয়ার থাকবে, চুক্তির শর্ত এগুলো বলার সময় আসেনি। কয়েক দিনের মধ্যে আমরা আবার আলোচনায় বসব। চুক্তির বিষয়টি নিয়ে এগোতে পারব। দলগঠন প্রক্রিয়া চলবে।”

এদিকে, তিন বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন সার্থক গলুই। লাল-হলুদ ছেড়ে গত মরশুমে বেঙ্গালুরুতে গিয়েছিলেন এই বঙ্গ ডিফেন্ডার। এদিকে বাংলার অধিনায়ক মনোতোষ চাকলাদার সই করলেন চেন্নাইয়ান এফসি-তে।

আরও পড়ুন:Messi: ফিনালিসিমা ট্রফি চ‍্যাম্পিয়ন হয়ে হুঙ্কার মেসির

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...