Saturday, April 4, 2026

Hyderabad: দলবেঁধে নাবালিকাকে ধর্ষণ করল বিধায়কের ছেলে

Date:

Share post:

শিরোনামে ধর্ষণ (Rape), স্থান হায়দরাবাদ (Hyderabad)। ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল বিধায়ক পুত্রের (MLA Son) বিরুদ্ধে। রিপোর্টে প্রকাশ, গত ১ জুন হায়দরাবাদের জুবিলি হিলস থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। গাড়িতে তুলে নাবালিকাকে (Minor Girl)নানা ভাবে হেনস্থা করা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানোর পরে গণধর্ষণের (Gang Rape)মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় বন্ধুর সঙ্গে নাবালিকা একটি পার্টিতে গিয়েছিলেন। ফেরার সময় কয়েকজন যুবক তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার অজুহাতে গাড়িতে উঠে আসতে বলে। এই দলে এক বিধায়ক পুত্র ছিলেন। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে, এক এক করে নাবালিকাকে গণধর্ষণ (Gang Rape)করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। এই কুকীর্তির পাণ্ডা বিধায়ক পুত্র। যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন নাবালিকা। প্রাথমিক ভাবে মেয়েটির গলায় আঘাতের চিহ্ন দেখে গোটা ঘটনা আন্দাজ করেন নাবালিকার পরিবার। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। একইসঙ্গে সংখ্যালঘু দপ্তরের এক সচিবের পুত্রের দিকেও আঙুল উঠেছে। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। তাই অন্ধকারে সিসিটিভি ফুটেজ থেকে বিশেষ কিছু উদ্ধার করা সম্ভব হয় নি বলেই পুলিশ সূত্রে খবর। বন্ধুর সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল ওই নাবালিকা (Minor Girl)। সেখানেই কয়েকজন যুবকের সঙ্গে আলাপ হয় ওই নাবালিকার। বাড়িতে ছেড়ে দেব, এই কথা বলে নাবালিকাকে গাড়িতে তোলে ওই যুবকরা। তারপর কিছু দূর গিয়ে গাড়ি থামিয়ে এক এক করে নাবালিকাকে ধর্ষণ (Gang Rape)করে ওই যুবকরা। এই ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। প্রাথমিক ভাবে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্তরা প্রত্যেকেই নাবালক। এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছে তেলেঙ্গানা বিজেপি।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...