Saturday, April 4, 2026

নিমতিতা বিস্ফোরণ-কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত ইশা, ৭ তারিখ পর্যন্ত NIA হেফাজতের নির্দেশ

Date:

Share post:

মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনে বিস্ফোরণ-কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করল NIA। ধৃত জঙ্গির নাম ইশা শেখ। বিস্ফোরণ-কাণ্ডে এর আগেই দুজন গ্রেফতার করা হয়। শুক্রবার, ধৃতদের আদালতে তোলা হলে NIA হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারি মাসে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ধরতে নিমতিতা স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে হাজির হন মন্ত্রী জাকির হোসেন। সেই সময় সেখানে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হন মন্ত্রী-সহ কমপক্ষে ২৬ জন। রাতেই জাকিরকে কলকাতায় নিয়ে এসে চিকিৎসা শুরু করা হয়। দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী। অস্ত্রোপচারের পরও পুরোপুরি সুস্থ হতে অনেক সময় লাগে। ইতিমধ্যে বিধানসভা ভোটে জঙ্গিপুর তিনিই প্রার্থী হন তৃণমূলের। কিন্তু জাকিরের পক্ষে প্রচারে যাওয়া সম্ভব নয় বলে চিকিৎসকরা জানালে হাসপাতাল থেকে কয়েকদিনের ছুটি নিয়ে হেলিকপ্টারে মুর্শিদাবাদে যান তিনি। অপরাধীর কড়া শাস্তি দাবি করেন। সেই বিস্ফোরণের ঘটনায় জড়িত ঈশা শেখকে এবার গ্রেফতার করল এনআইএ। ৭ জুন অবধি এনআইএ হেফাজতে রাখা হবে ধৃত ইশাকে।

আরও পড়ুন- KK-এর অনুষ্ঠানে কোনও অস্বাভাবিকতা ছিল না: বিনীত গোয়েল, ভবিষ্যতে ফেস্টের জন্য জারি নির্দেশিকা

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...