Wednesday, April 8, 2026

Kolkata: বেলেঘাটায় হেলে পড়ছে বাড়ি! দ্রুত ব্যবস্থার নিলেন ফিরহাদ

Date:

Share post:

হেলে পড়ছে একের পর এক বাড়ি, দেখে মনে হবে ভুমিকম্প হচ্ছে নাকি? খাস কলকাতার বেলেঘাটার(Beleghata) বুকে ঘটল এমন ঘটনা। তৎপর কলকাতা কর্পোরেশন(KMC) ,ঘটনাস্থল পরিদর্শন করলেন কেএমসি-এর আধিকারিকরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

বেলেঘাটা মেন রোডের দুটি বাড়ি হেলে পড়েছে একে অন্যের ঘাড়ে। আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মনে। ঠিকানা ‘গোপাল ভবন’ (Gopal Bhawan), ১১/৯/১ বেলেঘাটা মেন রোড, এই বাড়ি থেকে মাত্র কয়েক হাত দূরেই আরেকটি বাড়ি, ঠিকানা ১১/১৮/১ বেলেঘাটা মেন রোড। এই দুটি বাড়ি নিয়েই আপাতত মাথাব্যথা কলকাতা কর্পোরেশনের। একটি দাবি আরেকটি বাড়ির দিকে হেলে পড়েছে বলে জানা যাচ্ছে। যদিও ফ্ল্যাটের আবাসিকেরা এখনও সেই কথা মানতে নারাজ । তাঁরা আতঙ্কে আছেন বটে, ইঞ্জিনিয়ারদের দিয়ে পরীক্ষা করিয়েছেন বলেও দাবি করেছেন তাঁরা। মাটি ধসে যাওয়ার কারণে বাড়ি হেলে যেতে পারে বলে মনে করছেন তাঁরা। ঘটনায় চরম আতঙ্ক রয়েছে স্থানিয়দের মধ্যেও। তাঁরা ওই বাড়ির সামনে নিয়ে যাতায়াত করতে রীতিমত ভয় পাচ্ছেন।

বুধবার বাড়ি দুটি পরিদর্শনে যান কলকাতা পুরসভার আধিকারিকরা। বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়ররা সেখানে গিয়ে মাপজোক করেন বলে জানা গেছে। আধিকারিকরা জানান এক সপ্তাহ ধরে বাড়ি দুটিকে পর্যবেক্ষণ করা হবে। ঠিক কতটা হেলে পড়ছে তা পরীক্ষা করা হবে। বিষয়টি নিয়ে যথেষ্ট তৎপর মহানাগরিক ফিরহাদ হাকিম। আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের দিয়ে ফের হেলে পড়া বাড়ির পরীক্ষা করানো হবে বলে শুক্রবার জানিয়েছেন, কলকাতার মহানাগরিক। প্রয়োজনে অন্য জায়গা থেকে বিশেষজ্ঞও আনা হবে বলছেন মেয়র। যদিও ইতিমধ্যেই পুর কর্তৃপক্ষ বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার নোটিশ দিয়েছে।



Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...