Saturday, April 4, 2026

মাধ্যমিকের উত্তরপত্রে “কু-কথা”, সিনেমার ডায়লগ! বাতিল একাধিক পরীক্ষার্থীর পরীক্ষা

Date:

Share post:

আজ, শুক্রবার ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal board of secondary education )। সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মেধাতালিকা প্রকাশ-সহ পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়(Kalyanmoy Gangopadhyay)। ঘোষণা করা হয় ২০২৩ সালের পরীক্ষার সূচিও।

তবে এবার মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Exam) উত্তরপত্রে কুকথা ও অশ্লীল ভাষা লেখার জন্য বেশ কয়েকজন পরীক্ষার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে পর্ষদ। জানা গিয়েছে মোট ১১ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করেছে পর্ষদ। যাদের মধ্যে ৩জনের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখানো হয়েছে। ইতিমধ্যেই এই তিন পরীক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠিয়ে খাতা দেখানো হয়েছে। ওই পরীক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষকেও কড়া বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে। যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

এর বাইরে আরও বেশকিছু পরীক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। যারা সেই অর্থে অশ্লীল ভাষা উত্তরপত্রে না লিখলেও জীবনের প্রথম বড় পরীক্ষাকে ছেলেখেলা ভেবে অবান্তর কথাবার্তা লিখেছে। এদের মধ্যে কেউ কেউ আবার দক্ষিণী ও বলিউডের সিনেমার ডায়লগ লিখে উত্তরপত্র ভর্তি করেছে।



Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...